TRENDING:

North Bengal Weather Update: আজও একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি! মঙ্গলে উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট

Last Updated:
North Bengal Weather Update: ভরা বসন্তে ঝড়বৃষ্টির দাপট। সোমবার রাতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। মঙ্গলে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রইল হাতেগরম আপডেট।
advertisement
1/5
আজ উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া! জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
সোমবার রাতে রাজ্যের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। ভিজেছে উত্তরের নানা প্রান্তও। যদিও সেই ধাক্কা কাটিয়ে আজ কিছুটা স্বাভাবিক উত্তরবঙ্গ। মঙ্গলে খানিকটা পরিষ্কার আকাশ, কয়েক জেলায় হালকা মেঘ রয়েছে। তবে আজও বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়া দিনভর শুষ্ক আবহাওয়া, মনোরম আবহ উত্তরে।
advertisement
2/5
শিলিগুড়িতে সকাল থেকে মনোরম আবহ। হালকা রোদ, তাপমাত্রা খানিকটা নেমেছে। তবে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে হালকা রোদ, মনোরম আবহাওয়া। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে আবার পরিষ্কার আকাশ। হালকা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
জলপাইগুড়িতে আজ পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে রাতে ঝড়বৃষ্টি। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে রোদ ঝলমল করছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
কোচবিহারে আজ হালকা ঠান্ডা। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরে রোদ-মেঘের লুকোচুরি চলছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
গঙ্গারামপুরে রাতে বৃষ্টি হয়েছে। ভোর থেকে মেঘলা আকাশ। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বালুরঘাটে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৭.০৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Update: আজও একাধিক জেলায় বৃষ্টির ভ্রুকুটি! মঙ্গলে উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া, জানুন লেটেস্ট ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল