TRENDING:

North Bengal Weather Update: উইকএন্ডে উত্তরবঙ্গ ভ্রমণ! বৃষ্টি নাকি চাঁদিফাটা রোদ? আবহাওয়া দফতরের বড় আপডেট

Last Updated:
North Bengal Weather Update: সপ্তাহ শেষে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা? আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল আগামী কয়েকদিনের আবহাওয়ার গতিপ্রকৃতি। পাহাড়ের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কতটা আর সমতলেই বা কতটা বাড়বে গরম, দেখে নিন একনজরে।
advertisement
1/5
উইকএন্ডে উত্তরবঙ্গ ভ্রমণ! বৃষ্টি নাকি চাঁদিফাটা রোদ? আবহাওয়া দফতরের বড় আপডেট
রঙের উচ্ছ্বাস আর আবিরের আবহে কাটল দোলযাত্রা। কিন্তু উৎসব বিদায় নিতেই যেন প্রকৃতি বদলে ফেলেছে রূপ। উত্তরবঙ্গ জুড়ে দ্রুত বাড়ছে তাপমাত্রা, দুপুর গড়াতেই রোদের তেজ হয়ে উঠছে অস্বস্তিকর। দোলের পরপরই গরমের এই উত্থান নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
সমতল জেলাগুলিতে ইতিমধ্যেই ৩০ ডিগ্রির ঘর পেরিয়ে গেছে পারদ। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে তাপমাত্রা পৌঁছেছে ৩২.৫ ডিগ্রিতে। মালদহে ৩১.৬, কোচবিহারে ৩১.৫, আলিপুরদুয়ারে ৩১ ডিগ্রি রেকর্ড হয়েছে। দক্ষিণ দিনাজপুরে ৩০.৫ এবং উত্তর দিনাজপুরে ২৯.৭ ডিগ্রি তাপমাত্রা জানাচ্ছে, বসন্তের নরম আবহ দ্রুতই জায়গা ছাড়ছে গ্রীষ্মের দাবদাহকে।
advertisement
3/5
পাহাড়েও স্বস্তি পুরোপুরি নেই। দার্জিলিংয়ে ১৮.৪ ডিগ্রি এবং কালিম্পংয়ে ২২.৫ ডিগ্রি তাপমাত্রা থাকলেও রোদ উঠলেই উষ্ণতার প্রভাব স্পষ্ট হচ্ছে। পর্যটকদের অনেকেই বলছেন, দোলের পর পাহাড়েও যেন একটু আগেই গরমের আমেজ টের পাওয়া যাচ্ছে।
advertisement
4/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও উদ্বেগ বাড়াচ্ছে। আগামী দু'দিন উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, ফলে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। অর্থাৎ দোলের রঙিন আবহের পর এখন অপেক্ষা গরমের লাল সতর্কতার। সুতরাং সপ্তাহান্তে উত্তরবঙ্গ ঘুরতে গেলে গরম সহ্য করার প্রস্তুতি নিয়েই রওনা দিতে হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
5/5
বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময়ে শরীরকে জলশূন্যতা থেকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ। বেশি করে জল পান, রোদ এড়িয়ে চলা এবং হালকা পোশাক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। দোলের উৎসব শেষ, এবার উত্তরবঙ্গে শুরু গরমের অধ্যায়। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Update: উইকএন্ডে উত্তরবঙ্গ ভ্রমণ! বৃষ্টি নাকি চাঁদিফাটা রোদ? আবহাওয়া দফতরের বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল