Weather Update: শিবরাত্রির পর তাপমাত্রার বদল! পাহাড়ে কমছে ঠান্ডা, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North Bengal Weather Update: উত্তরবঙ্গেও কমছে ঠান্ডার আমেজ। শিবরাত্রির পর থেকে পাহাড়ে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে উত্তরের আবহাওয়া? দেখুন এক ঝলকে...
advertisement
1/5

দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও কমছে ঠান্ডা। ভোরের দিকে কুয়াশার দাপট। সকাল এবং সন্ধ্যেয় গায়ে গরম কাপড় চাপাতে হচ্ছে। পাহাড়ে হালকা মেঘলা ওয়েদার। বেশ মনোরম আবহ। দিনে এবং রাতের তাপমাত্রার সামান্য হেরফের লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
2/5
তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, শিবরাত্রির পর থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়ে যাবে। বৃহস্পতিবার দিনভর কেমন থাকবে উত্তরের আবহাওয়া? দেখুন এক ঝলকে...
advertisement
3/5
শিলিগুড়িতে ঝকঝকে আকাশ। সকাল এবং সন্ধ্যের পর ঠান্ডা আবহ। দিনেরবেলা পারদের গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী। তাপমাত্রা ১৪ ডিগ্রি। দার্জিলিংয়ে মেঘলা আকাশ। হালকা রোদ। ঠান্ডার মুড। তাপমাত্রা ৮ ডিগ্রি। কালিম্পংয়েও আংশিক মেঘলা আকাশ। হালকা রোদের দেখা। ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২.০৩ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কার। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। দুই দিনাজপুরেই সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: শিবরাত্রির পর তাপমাত্রার বদল! পাহাড়ে কমছে ঠান্ডা, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন