TRENDING:

North Bengal Weather Update: এখনই কাটছে না দুর্যোগ! আজও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া জানুন

Last Updated:
North Bengal Weather Update: গ্রীষ্মের আগমনের আগেই রাজ্য জুড়ে দুর্যোগের আশঙ্কা। আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জেনে নিন।
advertisement
1/5
এখনই কাটছে না দুর্যোগ! আজও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া জানুন
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সোমবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজও দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই উত্তরবঙ্গেও রয়েছে দুর্যোগের আশঙ্কা।
advertisement
2/5
চৈত্রেও উত্তরবঙ্গে ঠান্ডার আবহ। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কিছু জেলায় ঝড়ও হতে পারে। পাহাড় জুড়ে মেঘলা আবহাওয়া।
advertisement
3/5
আজ সকাল থেকেই শিলিগুড়িতে মেঘলা আকাশ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়েও দেখা যাচ্ছে মোটামুটি এক ছবি। কোথাও মেঘলা, কোথাও আবার আকাশ পরিষ্কার। দার্জিলিংয়েও আজ বৃষ্টি হতে পারে। কালিম্পংয়ের আকাশেও দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
জলপাইগুড়িতে মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০৬ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশও মেঘলা। গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুরদুয়ারে তুলনামুলক পরিষ্কার আকাশ রয়েছে। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
কোচবিহারে আজ মেঘলা আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুর ও গঙ্গারামপুরের আকাশেও রোদের দেখা নেই। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১৯.০৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৬ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Update: এখনই কাটছে না দুর্যোগ! আজও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল