মালঞ্চ-টাকি রোডে ইমারত ব্যবসায়ীর দখলদারি! উচ্চ মাধ্যমিকের দিনে চরম দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে দাঁড়িয়ে পরীক্ষার্থী থেকে অফিসযাত্রী
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Aishwarya Purkait
Last Updated:
North 24 Parganas News: উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই মালঞ্চ-টাকি রোডে তীব্র যানজট। শুক্রবার সকাল থেকে চরম দুর্ভোগে সাধারণ মানুষ থেকে পরীক্ষার্থীরা। ইমারত ব্যবসায়ীর ট্রাক রাস্তা দখল করে মাল খালি করার জেরে এমন যানজটের সৃষ্টি হয়েছে হাসনাবাদের তকিপুর এলাকায়।
advertisement
1/5

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই তীব্র যানজটে নাকাল হলেন সাধারণ মানুষ থেকে পরীক্ষার্থীরা। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ মালঞ্চ-টাকি রোডের তকিপুর এলাকায় শুক্রবার সকালে তৈরি হয় চরম বিশৃঙ্খল পরিস্থিতি। ব্যস্ততম এই সড়কে আচমকা দীর্ঘ যানজটের জেরে দুর্ভোগে পড়েন পথচলতি মানুষ। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
2/5
অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের তকিপুর এলাকায় এক ইমারত ব্যবসায়ী প্রতিদিনের মতোই রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে নির্মাণ সামগ্রী খালি করতে থাকেন। গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল করে রাখার ফলে স্বাভাবিক যান চলাচল কার্যত থমকে যায়। এর জেরে মুহূর্তের মধ্যে রাস্তার দুই প্রান্তে লম্বা গাড়ির লাইন পড়ে।
advertisement
3/5
এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে এই ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বহু পরীক্ষার্থী ও স্কুলপড়ুয়া সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে রাস্তায় আটকে পড়েন। অনেকের মুখেই ছিল উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ।
advertisement
4/5
শুধু পরীক্ষার্থীরাই নন, অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরাও ব্যাপক সমস্যায় পড়েন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাস, অটো ও ব্যক্তিগত গাড়িকে। চরম ভোগান্তির শিকার হন গাড়িচালকরাও।
advertisement
5/5
ঘটনাস্থলে উপস্থিত গাড়িচালকদের একাংশ ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, দিনের পর দিন একইভাবে রাস্তা দখল করে মাল খালি চললেও প্রশাসনের তরফে কার্যকরী কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে সমস্যার স্থায়ী সমাধানও হচ্ছে না।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
মালঞ্চ-টাকি রোডে ইমারত ব্যবসায়ীর দখলদারি! উচ্চ মাধ্যমিকের দিনে চরম দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে দাঁড়িয়ে পরীক্ষার্থী থেকে অফিসযাত্রী