TRENDING:

North 24 Parganas News: মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে টমেটো, বেগুন, ফুলকপি! ব্যস্ত সময়ে গড়াগড়ি খেল বিপুল পরিমাণ সবজি, জাতীয় সড়কে যানজট

Last Updated:
North 24 Parganas News: ব্যস্ত সময়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে টমেটো, ফুলকপি, বেগুন! উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দেখা গেল এই ছবি। এর জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
advertisement
1/6
মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে টমেটো, বেগুন, ফুলকপি! ব্যস্ত সময়ে গড়াগড়ি খেল বিপুল পরিমাণ সবজি
জাতীয় সড়কে গড়াগড়ি খেল প্রচুর সবজি! উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় ধরা পরল এমনই চিত্র। আহত হয়েছেন একাধিক। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক ও খালাসিও। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবজি বোঝাই একটি মালবাহী গাড়ি মধ্যমগ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল। আচমকাই চলন্ত অবস্থায় গাড়িটির একটি চাকা লিক হয়ে যায়। সেখান থেকেই ঘটে বিপত্তি।
advertisement
3/6
গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর নিয়ন্ত্রণ হারানো গাড়ি সজোরে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনার জেরে গাড়ির ভিতরে থাকা বেশ কয়েকজন আহত হন।
advertisement
4/6
গাড়িটি উল্টে যাওয়ার সময় চালক ও খালাসি গাড়ির ভিতরেই ছিলেন, ফলে তাঁরা গুরুতর জখম হন। দুর্ঘটনার পর রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা বিপুল পরিমাণ সবজি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড এবং মধ্যমগ্রাম থানার পুলিশ।
advertisement
5/6
আহতদের উদ্ধার করে দ্রুত মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
advertisement
6/6
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে ব্যস্ত রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মধ্যমগ্রামের রাস্তায় ছড়িয়ে টমেটো, বেগুন, ফুলকপি! ব্যস্ত সময়ে গড়াগড়ি খেল বিপুল পরিমাণ সবজি, জাতীয় সড়কে যানজট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল