TRENDING:

LPG Crisis Effects Boro Maa Temple Bhog: গ্যাস সংকটে আজ থেকে ভক্তদের জন্য বন্ধ বড়মার প্রসাদের রান্না সব ভোগ! ঠাকুরের রান্নায় বিকল্প জ্বালানীয় ভাবনা

Last Updated:
LPG Crisis Effects Boro Maa Temple Bhog: গ্যাস সংকটে আজ থেকে বন্ধ রাখা হচ্ছে নৈহাটির বড় মা কালীর ভোগ। প্রতি সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার যে ভোগ বিতরণ করা হত, তা আপাতত বন্ধ থাকছে।
advertisement
1/5
গ্যাস সংকটে আজ থেকে ভক্তদের জন্য বন্ধ বড়মার প্রসাদের রান্না সব ভোগ! ঠাকুরের রান্নায় বিকল্প জ্বালানীয় ভাবনা
*গ্যাস সংকটে অমিল সিলিন্ডার, নৈহাটির বড়মা মন্দিরে ভোগ রান্নায় ডিজেল ওভেন ব্যবহারের ভাবনা। তবে আজ থেকে সাময়িকভাবে বন্ধই থাকছে ভক্তদের ভোগ বিতরণ, তবে ফলপ্রসাদ এবং মিষ্টি প্রসাদ মিলবে আগের মতোই। এবারে ভোগ রান্না চালিয়ে যেতে তাই বিকল্প জ্বালানির দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে মন্দির কমিটি, সিলিন্ডারের বদলে ডিজেল চালিত ওভেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
2/5
*মন্দির কমিটির দাবি, গত কয়েকদিন ধরেই প্রয়োজন অনুযায়ী গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। অথচ প্রতিদিন মায়ের ভোগ প্রসাদ প্রস্তুত করতে বেশ অনেকগুলি সিলিন্ডারের প্রয়োজন হয়। এই সংকটের জেরে ভোগ রান্না কার্যত কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই আপাতত বিকল্প ব্যবস্থা হিসেবে ডিজেল ওভেন ব্যবহারের চিন্তাভাবনা শুরু হয়েছে।
advertisement
3/5
*তবে ভক্তরা ফের আজকের পরে কবে ভোগ পাবেন, তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই মন্দির কমিটির পক্ষ থেকে ডিজেল চেম্বারের খোঁজখবর নেওয়া ও পরিদর্শনের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে তিনটি ডিজেল ওভেন ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই ওভেনগুলি শুধুমাত্র বড়মার ভোগ রান্নার কাজেই ব্যবহার করা হবে।
advertisement
4/5
*গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে ভক্তদের জন্য মন্দিরে ভোগ প্রসাদ বিতরণ পরিষেবায়। বর্তমান পরিস্থিতির জেরে সাময়িকভাবে ভক্তদের বসিয়ে নিঃাশুল্ক ভোগ প্রসাদ খাওয়ানোর কর্মসূচি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি।
advertisement
5/5
*প্রতি সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার যে ভোগ বিতরণ করা হত, তা আপাতত বন্ধ থাকছে। এমনকি অমাবস্যায় বা বিশেষ তিথিতে যে ভোগ রান্না হয় এবং হাজার হাজার মানুষকে খাওয়ান হয়, তাও বন্ধ থাকছে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই আগের মতো ভক্তদের জন্য ভোগ প্রসাদ বিতরণ আবারও চালু হবে। ততদিন বড়মার নিত্যভোগের ব্যবস্থা বজায় রাখতেই বিকল্প জ্বালানি ব্যবহারের পরিকল্পনা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
LPG Crisis Effects Boro Maa Temple Bhog: গ্যাস সংকটে আজ থেকে ভক্তদের জন্য বন্ধ বড়মার প্রসাদের রান্না সব ভোগ! ঠাকুরের রান্নায় বিকল্প জ্বালানীয় ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল