North 24 Parganas News: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন, পাশেই ট্রেন লাইন হওয়ায় চরম আতঙ্কে স্থানীয়রা
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Madhyamgram Fire: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলিন্ডার বিস্ফোরণে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম-এর ১ নম্বর রেলস্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলিন্ডার বিস্ফোরণে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম-এর ১ নম্বর রেলস্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নীচে ঘনবসতিপূর্ণ এলাকায় হঠাৎই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
advertisement
2/6
ব্যস্ত সময়ে একটি মিষ্টির দোকান ও সংলগ্ন কাঠগোলায় আগুন লাগে বলে অনুমান। অল্প সময়ের মধ্যেই সেই আগুন আশপাশের বিস্তীর্ণ দোকান এলাকায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে
advertisement
3/6
এলাকায় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। বিস্ফোরণের জেরে আতঙ্ক আরও বেড়ে যায়। দোকানপাট ছেড়ে পালান স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাস্থলের অদূরেই রেললাইন থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়
advertisement
4/6
খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় পৌঁছেছেন এসডিপিও-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ ও দমকল যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে
advertisement
5/6
প্রাথমিকভাবে আশপাশের বাড়ি ও দোকান থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।এই অগ্নিকাণ্ডে কেউ আটকে পড়েছেন কি না বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রশাসনের কর্তারা
advertisement
6/6
কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আগুন নেভার পর গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। ব্যস্ত সময়ে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কে স্তব্ধ হয়ে পড়েছে মধ্যমগ্রাম স্টেশন চত্বর সংলগ্ন এলাকা
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন, পাশেই ট্রেন লাইন হওয়ায় চরম আতঙ্কে স্থানীয়রা