TRENDING:

BJP Candidates: সব খেলার সেরা বাঙালির তুমি...ফুটবল নয়, ভোট! তবে, ভোট পেতেও ভরসা সেই ফুটবলই! সন্দেশখালিতে কী ঘটল জানেন!

Last Updated:
BJP Candidates: ভোট বড় বালাই। এবার ভোট প্রচারে বেরিয়ে ফুটবলও খেললেন বিজেপি প্রার্থী। সন্দেশখালিতে অভিনব ভোট প্রচার।
advertisement
1/6
সব খেলার সেরা বাঙালির তুমি...ফুটবল নয়, ভোট! তবে, ভোট পেতেও ভরসা সেই ফুটবলই! সন্দেশখালিতে কী ঘটল জানেন!
বিধানসভা নির্বাচনে সন্দেশখালি কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন সনৎ সরদার। ভোটের আবহে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে তার প্রচার কর্মসূচি। বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন তিনি।
advertisement
2/6
এদিন সন্দেশখালির রাজবাড়ি এলাকায় প্রচারে গিয়ে এক ভিন্ন চিত্র ধরা পড়ল। প্রচারের ব্যস্ততার মাঝেই হঠাৎ করে স্থানীয় কিছু শিশুদের ফুটবল খেলতে দেখে থমকে দাঁড়ান প্রার্থী।
advertisement
3/6
এরপর আর দেরি না করে নিজেই নেমে পড়েন মাঠে। শিশুদের কাছ থেকে ফুটবল নিয়ে দেখাতে শুরু করেন নিজের দক্ষতা। ড্রিবলিং ও বল কন্ট্রোলের মাধ্যমে মুহূর্তেই জমে ওঠে পরিবেশ।
advertisement
4/6
প্রার্থীর এই আচরণে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠে এলাকার বাচ্চারা। তাদের সঙ্গে একেবারে সহজভাবে মিশে গিয়ে খেলায় অংশ নেন সনৎ সরদার, যা উপস্থিত সাধারণ মানুষেরও নজর কাড়ে।
advertisement
5/6
স্থানীয়দের একাংশের মতে, এমন স্বতঃস্ফূর্ত মুহূর্ত প্রার্থীর মানবিক দিককে সামনে নিয়ে আসে। এতে করে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ আরও দৃঢ় হয় বলেই মনে করছেন অনেকে।
advertisement
6/6
নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ছবি রাজনৈতিক প্রচারে নতুন মাত্রা যোগ করছে। মাঠের খেলায় অংশ নিয়ে সনদ সরদার যেন ভোটের লড়াইয়ের মাঝেও এক অনন্য বার্তা দিলেন—মানুষের কাছাকাছি থাকার।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
BJP Candidates: সব খেলার সেরা বাঙালির তুমি...ফুটবল নয়, ভোট! তবে, ভোট পেতেও ভরসা সেই ফুটবলই! সন্দেশখালিতে কী ঘটল জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল