TRENDING:

Election BJP TMC: এ কী কাণ্ড! তৃণমূল পার্টি অফিসেই ঢুকে গেলেন স্বয়ং বিজেপি প্রার্থী, চাইলেন ভোট! সৌজন্য নাকি অন্য কারণ চর্চা নৈহাটিতে?

Last Updated:
নৈহাটিতে সৌজন্যের নজির! বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে করমর্দন করে ভোটের আবেদন জানালেন. ঘটনাটি ভাইরাল।
advertisement
1/5
 এ কি কাণ্ড! তৃণমূল পার্টি অফিসেই ঢুকে গেলেন স্বয়ং বিজেপি প্রার্থী, চাইলেন ভোট! সৌজন্য নাকি অন্য কারণ চর্চা নৈহাটিতে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: নৈহাটিতে সৌজন্যের রাজনীতি! নির্বাচনী উত্তাপের মাঝেই এমনই ব্যতিক্রমী সৌজন্যের নজির দেখা গেল উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের তিন নম্বর বিজয়নগর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে কর্মীদের সঙ্গে করমর্দন করে ভোটের আবেদন জানালেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়। 
advertisement
2/5
এদিন জনসংযোগ কর্মসূচিতে বিজয়নগর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে বলতে সংকীর্ণ গলি পেরিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি
advertisement
3/5
সেই সময় রাস্তার মোড়ে তৃণমূল কংগ্রেসের কার্যালয় চোখে পড়ে। বিজেপি কর্মীরা প্রথমে সেটি এড়িয়ে যেতে চাইলে হঠাৎই থেমে যান প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়। এরপর কোনও দ্বিধা না করে সরাসরি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন তিনি। 
advertisement
4/5
সেখানে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের দিকে হাত বাড়িয়ে দেন। আচমকা এমন ঘটনায় কিছুটা বিস্মিত হলেও পরে তাঁর সঙ্গে করমর্দনে সাড়া দেন তৃণমূল কর্মীরাও। হাসিমুখে তাঁদের সঙ্গে কথাবার্তা বলেন এবং প্রচারের অংশ হিসেবেই নিজের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান বিজেপি প্রার্থী।এদিকে, কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে তখন স্লোগান দিচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা
advertisement
5/5
কিছুক্ষণ পর আবার জনসংযোগে বেরিয়ে পড়েন সুমিত্র চট্টোপাধ্যায়। ঘটনার ভিডিও ও ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা ঘিরে নৈহাটি জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য হিসেবে সৌজন্য ও সংস্কৃতির বার্তা দিতেই এমনটি করেছেন এই প্রার্থী বলে মনে করছেন নৈহাটির একাংশের মানুষ। 
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Election BJP TMC: এ কী কাণ্ড! তৃণমূল পার্টি অফিসেই ঢুকে গেলেন স্বয়ং বিজেপি প্রার্থী, চাইলেন ভোট! সৌজন্য নাকি অন্য কারণ চর্চা নৈহাটিতে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল