TRENDING:

NH 19 Landslide: ১৯ নং জাতীয় সড়কে ধস, বর্ধমানের পর এবার বন্ধ কলকাতামুখী লেনও! কীভাবে করবেন যাতায়াত? জানুন

Last Updated:
NH 19 Landslide: ১৯ নং জাতীয় সড়কে ধসের জেরে এবার কলকাতা ও বর্ধমানগামী দুই লেনই বন্ধ করে দেওয়া হল। মেরামতির কাজের জন্য বর্ধমানমুখী লেনের পর নিরাপত্তার খাতিরে এবার বন্ধ করা হল কলকাতামুখী লেনটিও। ফলে যাতায়াত করবেন কীভাবে? জানুন
advertisement
1/7
১৯ নং জাতীয় সড়কে ধস, বর্ধমানের পর এবার বন্ধ কলকাতামুখী লেনও! কীভাবে করবেন যাতায়াত? জানুন
১৯ নম্বর জাতীয় সড়কের নির্মাণ সামগ্রীর গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন, উদ্বোধনের কয়েক মাসেই ধস ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়ালের একাংশে, বর্ধমানমুখী লেনের পর এবার বন্ধ কলকাতামুখী লেনও। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই বিপত্তি, ১৯ নম্বর জাতীয় সড়কের সরডাঙ্গা মোড় এলাকায় গার্ডওয়াল ধসে যাওয়ার ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। মেরামতির কাজের সুবিধার্থে বর্ধমানমুখী লেনের পর এবার বন্ধ করে দেওয়া হল কলকাতামুখী লেনটিও। আগামী ১৫ থেকে ২০ দিন এই রুটের সমস্ত যানবাহন সার্ভিস রোড দিয়ে চলাচল করবে।
advertisement
3/7
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ধসে যাওয়া অংশের বর্ধমানমুখী লেনের মেরামতির কাজ চলছে। ওই লেনের সমস্ত যানবাহন সার্ভিস রোড দিয়ে চলাচল করছে। কাজ চলাকালী কলকাতামুখী লেন দিয়ে ভারী যানবাহন চলাচল করায় কাজের সমস্যা দেখা দিচ্ছে।
advertisement
4/7
তাই ১৫ থেকে ২০ দিনের জন্য জাতীয় সড়কের সরডাঙ্গা এলাকায় কলকাতামুখী লেনের যান চলাচল বন্ধ করা হয়েছে। ওই লেনের সমস্ত যানবাহন এখন থেকে সার্ভিস রোড দিয়ে চলাচল করবে। প্রসঙ্গত উল্লেখ্য,গত ১১ মার্চ সকালে হঠাৎই ধসে পড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের মেমারি থানার সরডাঙ্গা মোড় এলাকার গার্ডওয়ালের একাংশ,এমনকি ভেঙে পড়ে জাতীয় সড়কের বর্ধমানমুখী লেনের একাংশও।
advertisement
5/7
চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই কীভাবে ধসে পড়ল গার্ডওয়াল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়কে এই অংশটি চালু হওয়ার কয়েক মাসের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ সামগ্রী গুণগতমান ঠিক না থাকার ফলেই এই দুর্ঘটনা।
advertisement
6/7
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন যে, একদিকের রাস্তা বন্ধ থাকায় সার্ভিস রোডের ওপর অতিরিক্ত গাড়ির চাপ বাড়ছে। এর ফলে সার্ভিস রোডে যানজটের সমস্যা তীব্র আকার ধারণ করেছে।
advertisement
7/7
যদিও চালকদের একাংশ মনে করছেন যে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে আগাম সতর্কতা অবলম্বন করে রাস্তাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তা প্রশংসনীয়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
NH 19 Landslide: ১৯ নং জাতীয় সড়কে ধস, বর্ধমানের পর এবার বন্ধ কলকাতামুখী লেনও! কীভাবে করবেন যাতায়াত? জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল