TRENDING:

Nadia Tourism: দোলে কম খরচে মায়াপুর-নবদ্বীপ ভ্রমণের সুযোগ! এখনও চলছে বুকিং, মিস হওয়ার আগে বিস্তারিত জানুন

Last Updated:
Nadia Tourism: প্রত্যেক বছর দোল উৎসবের আগে নবদ্বীপ-মায়াপুর সংলগ্ন হোটেল-লজে উপচে পড়ে পর্যটকদের ভিড়। অনেকে শেষ মুহূর্তে ঘর না পেয়ে সমস্যাতেও পড়েন। তবে এবার আগেভাগেই সমাধান দিয়ে দিলেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
1/6
দোলে কম খরচে মায়াপুর-নবদ্বীপ ভ্রমণের সুযোগ! হাতছাড়া হওয়ার আগে বিস্তারিত জানুন
দোল উৎসবকে ঘিরে ইতিমধ্যেই নবদ্বীপ ও মায়াপুরে ভক্ত ও পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। বৃন্দাবন ও মথুরার পর এই চৈতন্য ধামে দোল উৎসব সবচেয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
ফলে স্বাভাবিকভাবেই দোলের কয়েকদিন আগে থেকেই নবদ্বীপ-মায়াপুর সংলগ্ন প্রায় সমস্ত হোটেল ও লজ ‘হাউসফুল’ হয়ে যায়। বহু ভক্ত শেষ মুহূর্তে এসে থাকার ঘর না পেয়ে সমস্যায় পড়েন।
advertisement
3/6
হোটেল মালিক দেবব্রত গোস্বামী জানান, সামান্য পরিকল্পনা করলেই এই সমস্যার সমাধান সম্ভব। নবদ্বীপ থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত কৃষ্ণনগর শহরে এখনও বেশ কিছু হোটেল ও লজে ঘর খালি রয়েছে। তুলনামূলক কম খরচে সেখানে আরামদায়ক থাকার ব্যবস্থা পাওয়া যাচ্ছে।
advertisement
4/6
দোলের সময় ভিড় এড়িয়ে অনেকেই এখন কৃষ্ণনগরকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। এছাড়াও জাতীয় সড়ক ১২ সংলগ্ন এলাকায়, বিশেষ করে কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার পথে একাধিক হোটেল ও লজে এখনও বুকিং চলছে।
advertisement
5/6
সেখান থেকে বাস, প্রাইভেট গাড়ি বা বাইকে মাত্র ২০ মিনিটেই মায়াপুর বা নবদ্বীপে পৌঁছে যাওয়া যায়। ফলে মূল শহরের অতিরিক্ত ভিড় ও উচ্চ ভাড়ার চাপ থেকেও রেহাই মিলছে।
advertisement
6/6
পর্যটন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দোলের সময় যাত্রার আগে অনলাইনে বা ফোনে আগাম বুকিং নিশ্চিত করা বাঞ্ছনীয়। পাশাপাশি যাতায়াতের বিকল্প পরিকল্পনাও রাখা উচিত। সঠিক পরিকল্পনা ও সামান্য কৌশল অবলম্বন করলে দোলের আনন্দ উপভোগে আর কোনও বাধা থাকবে না বলেই মত সংশ্লিষ্ট মহলের। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia Tourism: দোলে কম খরচে মায়াপুর-নবদ্বীপ ভ্রমণের সুযোগ! এখনও চলছে বুকিং, মিস হওয়ার আগে বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল