TRENDING:

Nadia News: উনুন ঠিক মতো না নেভানোর খেসারত! শান্তিপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেল চায়ের দোকান

Last Updated:
Nadia News: নদিয়ার শান্তিপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার রাতে একটি রুটি ও চায়ের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ চেহারা নেয়। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
1/6
শান্তিপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত হয়ে গেল চায়ের দোকান
শান্তিপুরের সুড়কিকল এলাকায় একটি রুটি ও চায়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার গভীর রাতে লাগা এই আগুনে দোকানের অধিকাংশ আসবাবপত্র ও মাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
স্থানীয় প্রত্যক্ষদর্শী তুষার দাস জানান, রাত আনুমানিক ১২টার দিকে যখন তাঁরা কাজ শেষে একটি চায়ের দোকানে বসেছিলেন, তখন হঠাৎ এই দোকানে আগুনের শিখা দেখতে পান।
advertisement
3/6
মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। দোকানের ভিতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বিভাগ এবং স্থানীয় কাউন্সিলরকে খবর দেন।
advertisement
4/6
ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক ধারণায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দোকানে রুটি সেঁকার পর কয়লার আঁচ ঠিকমতো না নিভিয়েই ভিতরে রাখা হয়েছিল।
advertisement
5/6
সেই আগুনের আঁচ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। পরে আগুন সিলিন্ডার পর্যন্ত পৌঁছলে বিস্ফোরণ ঘটে এবং চায়ের দোকানটি ভস্মীভূত হয়ে যায়।
advertisement
6/6
যদিও সঠিক সময়ে দমকল ঘটনাস্থলে চলে আসায় আগুন খুব সহজে এবং তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সেই আগুন অন্যান্য জায়গায় ছড়াতে পারেনি। তবে আগুন লাগার এই ঘটনায় সাময়িকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: উনুন ঠিক মতো না নেভানোর খেসারত! শান্তিপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেল চায়ের দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল