মমতা বলেন, ‘‘রাষ্ট্রপতির শাসন জারি হলেও, আমি একাই একশোর সমান৷ কেউ কেউ বলছিল লকডাউন জারি করার কথা৷ ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। কোভিড-১৯ মহামারির সময় যদি আমি নির্বাচন করাতে পারি, এখনও তা করতে পারব৷ বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান আগামী দিনে শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠবে।’’
বীরভূম তাঁর নিজের পৈতৃকভূমি, এদিনের জনসভা থেকে জানালেন মমতা৷ তিনি বলেন, ‘‘বীরভূমে আমারও একটি গ্রাম আছে। এটি আমার পৈতৃক ভূমি, আমার মাতৃভূমি৷ বীরভূমের মাটি আন্তর্জাতিক মানের মাটি, যেখানে রবীন্দ্রনাথের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, যার সংস্কৃতি আজও উদযাপিত হয়”৷
প্রসঙ্গত, উত্তরবঙ্গ সেরে দক্ষিণবঙ্গে জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে স্থানীয় লাউদোহা মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জনতার উদ্দেশে তাঁর বার্তা, ”আমাদের সংগঠকদের বলব, যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দরখাস্ত নিন, দরখাস্তগুলো ট্রাইবুনালে জমা দেওয়ার ব্যবস্থা করুন। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যেন ট্রাইবুনালে আবেদন করতে পারে। তৃণমূল বিনা পয়সায় তাঁদের আইনজীবী দেবে। ”
