TRENDING:

Nadia News: শান্তিপুরবাসীর জন্য বিরাট সুখবর, খোলনচে বদলে যাাচ্ছে শতবর্ষ প্রাচীন পাবলিক লাইব্রেরির! কথা রাখলেন বিধায়ক ব্রজকিশোর

Last Updated:
Nadia News: শান্তিপুরে শতবর্ষ প্রাচীন শান্তিপুর পাবলিক লাইব্রেরী অবশেষে সংস্কারের কাজ শুরু হল। প্রথম ধাপ হিসাবে ৪৯ লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পর প্রথম পর্যায়ের নির্মাণ সংক্রান্ত কাজ শুরু হয়েছে। পরে পরিকল্পনামাফিক আরও কাজ হবে।
advertisement
1/6
শান্তিপুরবাসীর জন্য বিরাট সুখবর, খোলনচে বদলে যাাচ্ছে শতবর্ষ প্রাচীন পাবলিক লাইব্রেরির
নদিয়ার সুপ্রাচীন ধর্ম এবং ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি চর্চার পীঠস্থান শান্তিপুরে শতবর্ষ প্রাচীন শান্তিপুর পাবলিক লাইব্রেরী অবশেষে সংস্কারের কাজ শুরু হল। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক, নদিয়া জেলা গ্রন্থাগার আধিকারিক, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ কাউন্সিলর বৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং তাদের শিক্ষক-শিক্ষিকাগণ। (ছবি ও তথ্য - মৈনাক দেবনাথ)
advertisement
2/6
এদিন বিধায়ক ঘোষণা করেন, প্রাক্তন বর্তমান জেলা শাসকের সহযোগিতায় রাজ্য সরকারের গ্রন্থাগার দফতরের মোট দু'কোটি টাকার অর্থ অনুকূল্যে সংস্কার এর প্রথম ধাপ হিসাবে ৪৯ লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পর প্রথম পর্যায়ের নির্মাণ সংক্রান্ত কাজ শুরু হল।
advertisement
3/6
পরবর্তীতে বাতানুকূল হল এবং চেয়ার, দরজা-জানলা, মঞ্চ থেকে শুরু করে পানীয় জল, শৌচালয়, গ্রিন রুম এবং নানান বিষয়ে উন্নয়ন হবে। এদিন পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, শান্তিপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক সকলেই শান্তিপুরে বিধায়কের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।
advertisement
4/6
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, মাত্র চার বছর তিন মাসের মধ্যে বিভিন্ন উন্নয়ন সহ নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সমস্তটাই সম্পন্ন হয়েছে। শুধু বাকি ছিল লাইব্রেরি অডিটোরিয়াম, যা আগামী প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
5/6
এদিন নাট্যকর্মী থেকে বিভিন্ন সংস্কৃতি চর্চার সাথে যুক্ত ব্যক্তি বিধায়কের প্রশংসা করে জানান, নির্মাণ সংক্রান্ত কারণে আপাতত পাবলিক লাইব্রেরী হল ব্যবহার করতে না পারার মতো বিষয়ে তারা সকলেই সহযোগিতা করবেন। কারণ প্রচন্ড গরমের সময় আলাদাভাবে বাইরে মাঠে মঞ্চ করতে প্রচুর টাকা খরচা হত। বাতানুকূল অত্যাধুনিক মানের হলে, এখন থেকে সেই খরচ কমবে।
advertisement
6/6
শুধু হলের ভেতরে নয়, বাইরেও সৌন্দর্যায়ন হতে চলেছে। অর্থাৎ সম্প্রতি ফুটপাত মুক্ত করার জন্য শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে বেশ কিছু দোকানদার সহযোগিতা করেছিলেন। আর তাঁদের অগ্রাধিকারের ভিত্তিতে স্বল্পমূল্যে দোকান ঘর নির্মাণ করে দিতে চলেছে পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষ। এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই ব্যবসায়ীরা। (ছবি ও তথ্য - মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Nadia News: শান্তিপুরবাসীর জন্য বিরাট সুখবর, খোলনচে বদলে যাাচ্ছে শতবর্ষ প্রাচীন পাবলিক লাইব্রেরির! কথা রাখলেন বিধায়ক ব্রজকিশোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল