শচীমাতার কোলে নিমাই... গোবিন্দ ভোগ চালের উপর নজির গড়লেন নবদ্বীপের অঙ্কনশিল্পী
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
চৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথিতে মাত্র সাড়ে ৬ মিলিমিটারের শচীমাতার কোলে নিমাই মূর্তি তৈরি করে নজির গড়লেন নবদ্বীপের গৌতম সাহা।
advertisement
1/6

চৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উপলক্ষে একটি গোবিন্দ ভোগ চালের উপর মাত্র সাড়ে ৬ মিলিমিটার দৈর্ঘ্যের শচীমাতার কোলে নিমাইয়ের মূর্তি তৈরি করে নজির সৃষ্টি করলেন নবদ্বীপের অঙ্কন শিল্পী গৌতম সাহা।
advertisement
2/6
নবদ্বীপ শহরের উত্তর অঞ্চল প্রাচীন মায়াপুরে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দির প্রাঙ্গণে শচীমাতার কোলে নিমাইয়ের ক্ষুদ্র মূর্তিটির যুগ্মভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস মহারাজ ও বেলুড় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মহারাজ।
advertisement
3/6
পেশায় অঙ্কন শিল্পী গৌতম সাহা নবদ্বীপ প্রতাপনগর এলাকার বাসিন্দা। এর আগেও ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র দেবদেবীর মূর্তি তৈরি করে বিভিন্নভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি।
advertisement
4/6
এ প্রসঙ্গে অঙ্কন শিল্পী গৌতম সাহা জানান, মাত্র সাড়ে ৬ মিলিমিটার দৈর্ঘ্যের শচীমাতার কোলে নিমাইয়ের এই মূর্তিটি তৈরি করতে তার ১৫ দিন সময় লেগেছে। মাটি রং ও আঠা দিয়ে তিনি মূর্তিটি তৈরি করেন।
advertisement
5/6
ধামেশ্বর শ্রীচৈতন্যদেবের ৫৪০ তম আবির্ভাব তিথি ও দোল পূর্ণিমা উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা জানাতে তিনি এই অতি ক্ষুদ্র এই অনবদ্য মূর্তিটি তৈরি করেছেন। তার সৃষ্টি করা শচীমাতার কোলে নিমাই মূর্তিটি শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে আনন্দিত হয়েছেন তিনি।
advertisement
6/6
পাশাপাশি চৈতন্য ভূমি নবদ্বীপের একজন সাধারণ মানুষ হিসেবে তার সৃষ্টির মধ্যে দিয়ে ধামেশ্বর শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রদ্ধা জানাতে পেরে আপ্লুত হয়েছেন।অন্যদিকে তার এই অনবদ্য সৃষ্টির ঘোষই প্রশংসা করেছেন জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস মহারাজ সহ অন্যান্য সকলে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/নদিয়া/
শচীমাতার কোলে নিমাই... গোবিন্দ ভোগ চালের উপর নজির গড়লেন নবদ্বীপের অঙ্কনশিল্পী