Eastern Railway Special Train: মুর্শিদাবাদ যাওয়ার জন্য নেই টিকিট? চিন্তা নেই! শিয়ালদা-লালগোলা রুটে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি
- Reported by:Tanmoy Mondal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Eastern Railway Special Train: যাত্রী ভিড় সামলাতে পূর্ব রেল শিয়ালদা-লালগোলা রুটে স্পেশ্যাল EMU ট্রেন চালু করেছে। মার্চ ২০২৬-এর সম্পূর্ণ সময়সূচি ও ফিরতি ট্রেনের বিস্তারিত জেনে নিন।
advertisement
1/8

পূর্ব রেলের যাত্রীদের জন্য বড়সড় সুখবর। সপ্তাহ শেষে মুর্শিদাবাদ যাওয়ার জন্য একাধিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। বৃহস্পতিবার, শুক্র ও রবিবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়া হচ্ছে ৩ টি EMU লালগোলা স্পেশ্যাল ট্রেন। আবার ফিরতি পথে ট্রেনগুলি লালগোলা থেকে শিয়ালদা আসবে।
advertisement
2/8
১৯ মার্চ বৃহস্পতিবার শিয়ালদা থেকে EMU লালগোলা স্পেশ্যাল ট্রেনটি ছাড়বে বেলা ১১টা বেজে ৫৫ মিনিটে। সেটি লালগোলা গিয়ে পৌঁছবে বিকেল ৪টে বেজে ৫৫ মিনিটে।
advertisement
3/8
ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-রানাঘাট EMU স্পেশ্যাল হয়ে বিকেল ৫টা ৪৫-এ ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ৯টা বেজে ২ মিনিটে।
advertisement
4/8
২০ মার্চ শুক্রবার শিয়ালদা থেকে ইএমইউ লালগোলা স্পেশ্যাল ট্রেনটি ছাড়বে বেলা ৩টে বেজে ২০ মিনিটে। সেটি লালগোলা স্টেশনে পৌঁছবে রাত ৮টা বেজে ২০ মিনিটে।
advertisement
5/8
ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-শিয়ালদা EMU স্পেশ্যাল ট্রেনটি ভোর ৪টে ৫০ মিনিটে লালগোলা থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছবে সকাল ৯টা বেজে ৫৫ মিনিটে। যা ২১ মার্চ ছাড়বে।
advertisement
6/8
২২ মার্চ রবিবার রানাঘাট থেকে রয়েছে একটি ইএমইউ লালগোলা স্পেশ্যাল ট্রেন। ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৯টা বেজে ৫০ মিনিটে। সেটি লালগোলা পৌঁছবে দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে।
advertisement
7/8
ফিরতি পথে এই ট্রেনটি লালগোলা-শিয়ালদা ইএমইউ স্পেশ্যাল ট্রেন হিসেবে লালগোলা থেকে ছাড়বে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে। সেটি শিয়ালদা এসে পৌঁছবে সন্ধে ৭টা বেজে ১০ মিনিটে।
advertisement
8/8
পূর্ব রেলের সিনিয়র ডিআরও দীপ্তিময় দত্ত এই প্রসঙ্গে বলেন, "এই সময় লালগোলা যাওয়ার জন্য অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। সেই উদ্দেশে যাত্রীদের সুবিধা দিতেই এই স্পেশ্যাল ট্রেনগুলি চালানো হচ্ছে।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Eastern Railway Special Train: মুর্শিদাবাদ যাওয়ার জন্য নেই টিকিট? চিন্তা নেই! শিয়ালদা-লালগোলা রুটে বিশেষ ট্রেন, জেনে নিন সময়সূচি