TRENDING:

Indian Railways: টিকিটবিহীন যাত্রী ধরপাকড়ে রেকর্ড সাফল্য মালদহ ডিভিশনের! ১০ মাসে আয় ১১ কোটি

Last Updated:
এপ্রিল ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত মালদহ রেল ডিভিশনের বিভিন্ন ট্রেন ও স্টেশনে টিকিট চেকিং অভিযান চালান হয়। যেখানে ১ লক্ষ ৬৮ হাজার ৩৮৯ জন টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রীকে চিহ্নিত করা হয়। এই অভিযানে ভাড়া ও জরিমানা বাবদ আদায় করা হয় মোট ১১.৭৪ কোটি টাকা।
advertisement
1/5
টিকিটবিহীন যাত্রী ধরপাকড়ে রেকর্ড সাফল্য মালদহ ডিভিশনের! ১০ মাসে আয় ১১ কোটি
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে অভিনব সাফল্য পেল পূর্ব রেলের মালদহ রেল ডিভিশন। মাত্র ১০ মাসে লক্ষাধিক যাত্রীদের জরিমানা করে কোটি কোটি টাকা আয় করল মালদহ রেল ডিভিশন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এপ্রিল ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত মালদহ রেল ডিভিশনের বিভিন্ন ট্রেন ও স্টেশনে টিকিট চেকিং অভিযান চালান হয়। যেখানে ১ লক্ষ ৬৮ হাজার ৩৮৯ জন টিকিটবিহীন ও অনিয়মিত যাত্রীকে চিহ্নিত করা হয়। এই অভিযানে ভাড়া ও জরিমানা বাবদ আদায় করা হয় মোট ১১.৭৪ কোটি টাকা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
শুধু তাই নয় এবছর জানুয়ারি মাসে মালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশন থেকে ১৬,৬৩৩ টি টিকিট বিহীন যাত্রীদের বিরুদ্ধে মামলা সনাক্ত করা হয়। যেখানে ১ কোটি ১৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "গত বছরের তুলনায় এই বছর টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণে প্রায় ৫৭ শতাংশ এবং রাজস্ব আদায়ে প্রায় ১১০ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। এই অভিযান শুধু আর্থিক ক্ষেত্রে নয় অনিয়মিত টিকিট বিহীন যাত্রীদের সচেতন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান, "যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাজনক রেল পরিষেবার ক্ষেত্রে সর্বদা দায়িত্বশীল প্রতিশ্রুতিবদ্ধ রেল কর্তৃপক্ষ। প্রয়োগমূলক অভিযানের পাশাপাশি যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বৈধ টিকিটে ভ্রমণ, জরিমানার বিধান এবং রেল ওয়ান অ্যাপ-এর মত ডিজিটাল টিকিটিং ব্যবস্থার প্রচারও জোরদার করা হচ্ছে। যাতে যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা করতে পারেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: টিকিটবিহীন যাত্রী ধরপাকড়ে রেকর্ড সাফল্য মালদহ ডিভিশনের! ১০ মাসে আয় ১১ কোটি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল