Malda News: 'অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে তৃণমূল' মালদহের এসআইএর ঘিরে উত্তেজনা প্রসঙ্গে তোপ স্মৃতি ইরানির
- Reported by:Jiam Momin
- Published by:Rachana Majumder
Last Updated:
রোড শো শেষে জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। অভিযোগ করে তিনি বলেন, “রাজ্যে অরাজকতা চলছে। তৃণমূল সমর্থিত বিক্ষোভকারীরা জুডিশিয়াল অফিসারদের আটকে রাখছেন।অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে সরকার। আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। অন্য রাজ্যে যেখানে এসআইআর সুষ্ঠুভাবে চলছে, সেখানে বাংলায় নয়
advertisement
1/5

এসআইআর ইস্যুকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মালদহে এসে শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার পুরাতন মালদহের সেতু মোড় এলাকায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে একটি মিছিলে অংশ নেন তিনি।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এদিন মালদহ জেলার ১২টি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে রোড শো করেন স্মৃতি ইরানি। সাহাপুর সেতু মোড় এলাকা থেকে জেলাশাসকের প্রশাসনিক ভবন চত্বর পর্যন্ত বিস্তৃত এই রোড শোতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
রোড শো শেষে জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হয়ে তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। অভিযোগ করে তিনি বলেন, “রাজ্যে অরাজকতা চলছে। তৃণমূল সমর্থিত বিক্ষোভকারীরা জুডিশিয়াল অফিসারদের আটকে রাখছেন। অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে সরকার। আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। অন্য রাজ্যে যেখানে এসআইআর সুষ্ঠুভাবে চলছে, সেখানে বাংলায় কেন হবে না?”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
নারী নিরাপত্তা নিয়েও সরব হয়ে তিনি বলেন, “মা-মাটি-মানুষের কথা বলা দল আজ মায়ের অপমান করছে, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে।” এর পাশাপাশি কেন্দ্রীয় বরাদ্দ নিয়েও অভিযোগ তোলেন তিনি।তাঁর অভিযোগ, "গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য কেন্দ্রের দেওয়া প্রায় ৪০ কোটি টাকা অপব্যবহার হয়েছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাংলায় কার্যকর করতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও বলেন, “পিএম কিসান যোজনার টাকা ৩২ হাজার মানুষ পাচ্ছেন। বাংলায় বিজেপি সরকার এলে কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন হবে এবং আরও সুযোগ- সুবিধা পাবেন বাংলার লক্ষ লক্ষ মানুষ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: 'অনুপ্রবেশকারীদের বাঁচাচ্ছে তৃণমূল' মালদহের এসআইএর ঘিরে উত্তেজনা প্রসঙ্গে তোপ স্মৃতি ইরানির