Matua Mahamela Special Train: মতুয়া মহামেলায় বিপুল জনসমাগমের সম্ভাবনা! চার দিন ২৮টি বিশেষ ট্রেন চালাবে রেল, জানুন সময়সূচি
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Matua Mahamela Special Train: মতুয়া মহামেলা উপলক্ষে ঠাকুরনগরে ভক্তদের ভিড় সামাল দিতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। মালদহ টাউন স্টেশন হয়ে চলবে এই স্পেশ্যাল ট্রেনগুলি।
advertisement
1/6

আরামদায়ক হবে উৎসবের যাত্রা। মতুয়া মহামেলায় ভক্তদের সামিল হতে রেল যাত্রায় বিশেষ পরিষেবা প্রদানের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ পূর্ব রেলের। পূর্ব রেলের উদ্যোগে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা। মতুয়া মহামেলা উৎসব উপলক্ষে ঠাকুরনগরগামী একাধিক স্পেশাল ট্রেন ছুটবে মালদহ হয়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
মতুয়া সম্প্রদায়ের অন্যতম উৎসব হচ্ছে মতুয়া মহামেলা। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিবছরই বার্ষিক ধর্মীয় সাংস্কৃতিক উৎসব পালিত হয় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে আয়োজন হয় বিশাল এই মতুয়া মহামেলা।
advertisement
3/6
প্রতিবছরই লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে এই মহামেলায়। তাই বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর ভিড় সামাল দিতে বিশেষ স্পেশাল ট্রেনের চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রেলের তরফে জানান হয়েছে, ট্রেন নাম্বার ০৫০৩০ কাঠগোদাম-ঠাকুরনগর স্পেশাল ১৫ মার্চ সকাল ১০টায় কাঠগোদাম থেকে ছেড়ে পরদিন ১৬ মার্চ সকাল ১১ টা ১৫ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছে ১১ টা ২৫ মিনিটে ছাড়বে। এরপর একই দিনে ঠাকুরনগরে রাত ৮ টা ৪০ মিনিটে পৌঁছাবে।
advertisement
4/6
অন্যদিকে ফেরার পথে ট্রেন নাম্বার ০৫০২৯ ঠাকুরনগর-কাঠগোদাম স্পেশাল ১৮ মার্চ সকাল ১০টা ২০ মিনিটে ঠাকুরনগর থেকে ছেড়ে রাত ৭ টা ৫ মিনিটে মালদহ স্টেশনে পৌঁছাবে। এছাড়াও ট্রেন নাম্বার ০৫৬০৪ লুমডিং-বনগাঁ স্পেশাল ১৫ মার্চ সকাল ৭টা ১০ মিনিটে লুমডিং থেকে ছেড়ে রাত ১২ টা ২৫ মিনিটে মালদহ টাউনে এসে পৌঁছে ১২ টা ৩৫ মিনিটে ছেড়ে পরদিন সকাল ১১টায় বনগাঁ পৌঁছাবে।
advertisement
5/6
ফেরার পথে ট্রেন নাম্বার ০৫৬০৩ বনগাঁ-লুমডিং স্পেশাল ১৯ মার্চ রাত ১২টা ৩০ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে সকাল ৯ টা ১০ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছাবে। এছাড়া ট্রেন নাম্বার ০৫৪৬৪ আলিপুরদুয়ার জংশন-বনগাঁ স্পেশাল ১৫ মার্চ দুপুর ২টা ২০ মিনিটে আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে রাত ১ টা ৩০ মিনিটে মালদহ স্টেশনে পৌঁছে ১ টা ৪০ মিনিটে ছেড়ে পরদিন দুপুর ১২টায় বনগাঁ পৌঁছাবে।
advertisement
6/6
ফেরার সময় ট্রেন নাম্বার ০৫৪৬৩ বনগাঁ-আলিপুরদুয়ার জংশন স্পেশাল ১৮ মার্চ রাত ১০টা ৫০ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে পরদিন সকাল ৮ টা ২৫ মিনিটে মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছাবে। রেল কর্তৃপক্ষের মতে, এই বিশেষ ট্রেনগুলি চালু হওয়ায় মালদহ সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বহু যাত্রী উপকৃত হবেন। বিশেষ করে মালদহ টাউন স্টেশনে স্টপেজ থাকায় মালদহ জেলার যাত্রীদের জন্য দূরপাল্লার যাত্রা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Matua Mahamela Special Train: মতুয়া মহামেলায় বিপুল জনসমাগমের সম্ভাবনা! চার দিন ২৮টি বিশেষ ট্রেন চালাবে রেল, জানুন সময়সূচি