TRENDING:

Malda News: বন দফতরের কর্মতৎপরতাই কাল! মালদহে দুষ্কৃতী হামলায় আহত খোদ আধিকারিক, এলাকায় শোরগোল

Last Updated:
Malda News: গাছ চুরি রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন মালদহের এক বন আধিকারিক। কড়া পদক্ষেপ নেওয়ার শাস্তি হিসেবেই এই হামলা বলে প্রাথমিক অনুমান। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে।
advertisement
1/6
বন দফতরের কর্মতৎপরতাই কাল! মালদহে দুষ্কৃতী হামলায় আহত খোদ আধিকারিক, এলাকায় শোরগোল
গাছ চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়াই কাল হল বনকর্তার! মালদহ জেলার চাঁচল এলাকায় বন দফতরের কার্যালয়ে ঢুকে বন দফতরের রেঞ্জ অফিসারের উপর হামলার অভিযোগ উঠল এক কাঠ মিল মালিক ও গাছ মাফিয়াদের বিরুদ্ধে। গুরুতর মাথায় আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বন দফতর আধিকারিক।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বন দফতর কড়া পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কাঠ মিল মালিক মনিরুল ইসলাম ও তার ছেলে। এরপরই তারা চাঁচল বন দফতরের কার্যালয়ে চড়াও হন বলে অভিযোগ।
advertisement
3/6
বন দফতর সূত্রে জানা গিয়েছে, চাঁচল থানার মালতিপুর থেকে জালালপুর যাওয়ার সড়কের ধারে পিডব্লিউডি-র গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে। পিডব্লিউডি-র জুনিয়র ইঞ্জিনিয়ারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে যান রেঞ্জ অফিসার দুলাল সরকার ও তাঁর দল। তদন্তে স্থানীয় এক কাঠ মিল মালিক মনিরুল ইসলামের নাম সামনে আসে।
advertisement
4/6
এরপর অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ, সেই আক্রোশ থেকেই মনিরুল ইসলাম বন দফতরের অফিসে এসে রেঞ্জ অফিসারের উপর হামলা চালান। হামলায় বন দফতরের রেঞ্জ অফিসার দুলাল সরকারের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।
advertisement
5/6
আহত রেঞ্জ অফিসার দুলাল সরকারের অভিযোগ করে বলেন, "কিছুদিন আগেই সংশ্লিষ্ট কাঠ মিলে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে তিনি হানা দিয়েছিলেন। সেই সময় থেকেই মিল মালিক তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। এদিন ওই মিল মালিক ও তার ছেলে-সহ আরেক দুষ্কৃতীরা এসে অফিসে হামলা চালায়। ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।"
advertisement
6/6
একদিকে যখন অবৈধ গাছ কাটার বিরুদ্ধে বন দফতর অভিযান চালাচ্ছে। অন্যদিকে সেই কর্তব্য পালন করতেই বনকর্মীর উপর হামলার ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে প্রশাসনিক ব্যবস্থার নিরাপত্তা নিয়ে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কর্তব্য পালনে এমন ঘটনার নিন্দা প্রকাশ করেছেন অনেকে। এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন পরিবেশপ্রেমী থেকে সাধারণ মানুষ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Malda News: বন দফতরের কর্মতৎপরতাই কাল! মালদহে দুষ্কৃতী হামলায় আহত খোদ আধিকারিক, এলাকায় শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল