TRENDING:

Malda News: তালিকা তৈরি দুষ্কৃতীদের, কড়া নজরদারি সীমান্তে, ভোটের বাংলায় মালদহের সীমান্তে কড়া নজর পুলিশের

Last Updated:
ভোটের আগে কড়া জেলা পুলিশ। নির্বাচনী আবহে বাংলা-বিহার সীমান্তে নাকা চেকিং পয়েন্টে নজরদারি বাড়াল পুলিশ। মালদহের হরিশ্চন্দ্রপুর ও চাঁচল এলাকার নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে গেলেন পুলিশ সুপার অনুপম সিং।
advertisement
1/5
তালিকা তৈরি দুষ্কৃতীদের, কড়া নজরদারি সীমান্তে, ভোটের বাংলায় মালদহের সীমান্তে কড়া নজর পুলিশের
নির্বাচনী আবহে নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলা-বিহার সীমান্তে নাকা চেকিং পয়েন্টে বিশেষ নজর জেলা পুলিশের। অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে মালদহের হরিশ্চন্দ্রপুর ও চাঁচল এলাকার নাকা চেকিং পয়েন্ট পরিদর্শনে গিয়ে পরিস্থিতির খোঁজ নিলেন পুলিশ সুপার অনুপম সিং।
advertisement
2/5
বাংলা-বিহার আন্তরাজ্য সীমান্ত লাগোয়া মালদহ জেলার চাঁচল ও হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় কড়া পুলিশি নজর। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখল মালদহ জেলা পুলিশ কর্মকর্তারা। এদিন মালদহের নবনিযুক্ত পুলিশ সুপার অনুপম সিং দুই থানায় পরিদর্শনে গিয়ে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের বার্তা দেন।
advertisement
3/5
প্রথমে তিনি থানায় উপস্থিত পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিচয়পর্ব সারেন। পরে মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহাকে সঙ্গে নিয়ে চাঁচল ও হরিশ্চন্দ্রপুর থানার আইসিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
advertisement
4/5
এর পর পুলিশ সুপার চাঁচল থানার স্বরূপগঞ্জ এবং হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা নাকা চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে মোতায়েন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পুলিশ সুপার অনুপম সিং জানান,"নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করছে পুলিশ। ইতিমধ্যেই দুষ্কৃতীদের তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে ২০২১ সালের নির্বাচনী হিংসায় জড়িতদের চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে।"
advertisement
5/5
তিনি আরও জানান, "হরিশ্চন্দ্রপুর ও চাঁচল বিধানসভা বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। বেআইনি অস্ত্রের কারবার রুখতেও পুলিশ তৎপর। প্রশাসনের স্পষ্ট বার্তা, অশান্তি বরদাস্ত করা হবে না, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটই একমাত্র লক্ষ্য।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Malda News: তালিকা তৈরি দুষ্কৃতীদের, কড়া নজরদারি সীমান্তে, ভোটের বাংলায় মালদহের সীমান্তে কড়া নজর পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল