Indian Railways: উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত যাত্রা আরও সহজ! মালদহ হয়ে কামাখ্যা থেকে চর্লপল্লী পর্যন্ত ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস, ট্রেনের রুট ও সময়সূচি দেখে নিন
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Amrit Bharat Express: মালদহ টাউন স্টেশনে স্টপেজ পেল নতুন অমৃত ভারত এক্সপ্রেস। অসমের কোকরাঝাড় থেকে হায়দরাবাদের চর্লপল্লী পর্যন্ত চলবে এই দূরপাল্লার ট্রেন, ফলে উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে রেল যোগাযোগ আরও সহজ হবে
advertisement
1/6

মালদহে রেল যাত্রীদের জন্য বড় সুখবর। নতুন রুটে দূরপাল্লার আরও এক বিশেষ আধুনিক ট্রেনের স্টপেজ পেল মালদহ টাউন স্টেশন। এবারে মালদহ টাউন স্টেশন হয়ে পূর্ব ভারতের আসামের কামাখ্যা ও দক্ষিণ ভারতের হায়দরাবাদের চর্লপল্লীগামী ছুটবে আরও এক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
আগামী ১৩ ই মার্চ উদ্বোধন হবে বিশেষ এই ট্রেনের। এই পরিষেবার সূচনা উপলক্ষে একটি উদ্বোধনী স্পেশাল ট্রেন চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে, ০৫৬৭৪ কোকরাঝাড়-চলপল্লী অমৃত ভারত উদ্বোধনী স্পেশাল ট্রেনটি ১৩ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে কোকরাঝাড় স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
advertisement
3/6
এরপর এই ট্রেনটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে। ১৩ মার্চ বুধবার রাত ৮:১০ মিনিটে মালদা টাউন স্টেশনে পৌঁছাবে এই উদ্বোধনী স্পেশাল ট্রেন এবং ১০ মিনিট থাকার পর রাত ৮:২০ মিনিটে ছাড়বে।
advertisement
4/6
এরপর পরের দিন ট্রেনটি রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন হয়ে ট্রেনটি দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে। রেলের দেওয়া সূচি অনুযায়ী, ট্রেনটি নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, ডানকুনি, খড়গপুর, ভুবনেশ্বর, বিজয়নগরম, বিজয়ওয়াড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এবং শেষ পর্যন্ত ১৫ মার্চ সকালে দক্ষিণ ভারতের হায়দরাবাদের চর্লপল্লী স্টেশনে পৌঁছাবে।
advertisement
5/6
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী এই বিশেষ ট্রেনটি যাত্রাপথে আরও কয়েকটি স্টেশনে প্রযুক্তিগত বা অপারেশনাল কারণে থামবে। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির গঠন অনুযায়ী এতে মোট ২০টি কোচ থাকবে। এর মধ্যে রয়েছে স্লিপার শ্রেণির ৮টি কোচ, সাধারণ দ্বিতীয় শ্রেণির ৯টি কোচ, ১টি প্যান্ট্রি কার এবং ২টি পাওয়ার কার।
advertisement
6/6
পূর্ব রেলের এই নতুন পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পূর্ব ও দক্ষিণ ভারতের রেল যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মালদহ টাউন স্টেশনে এই ট্রেনের স্টপেজ হওয়ায় জেলার যাত্রীদের জন্যও এটি বিশেষ সুবিধাজনক হবে বলে মনে করছেন রেলযাত্রীরা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Indian Railways: উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত যাত্রা আরও সহজ! মালদহ হয়ে কামাখ্যা থেকে চর্লপল্লী পর্যন্ত ছুটবে অমৃত ভারত এক্সপ্রেস, ট্রেনের রুট ও সময়সূচি দেখে নিন