TRENDING:

Weather Update: আজ উত্তরবঙ্গে দুর্যোগ! ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল আবহাওয়া দফতর

Last Updated:
Weather Update: বৃহস্পতিবার ও শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের ৫ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
advertisement
1/5
আজ উত্তরবঙ্গে দুর্যোগ! ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া
আজ, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দিনভর মেঘলা আকাশ। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রায় সামান্য হেরফের লক্ষ্য করা যাবে। কুয়াশার দাপট পাহাড়ে।
advertisement
2/5
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের ৫ জেলায়। বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
advertisement
3/5
আজ শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে সকাল থেকে মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ির তাপমাত্রা ২০ ডিগ্রি। দার্জিলিংয়ের তাপমাত্রা ১২ ডিগ্রি। কালিম্পংয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সেও বৃষ্টি নেই। পরিষ্কার আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
সকাল থেকে আলিপুরদুয়ারে মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই জেলাতেই। তাপমাত্রা ২০ ডিগ্রি। ইসলামপুর ও গঙ্গারামপুর। আংশিক মেঘলা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোর থেকে কখনও হালকা, কখনও বজ্র বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Weather Update: আজ উত্তরবঙ্গে দুর্যোগ! ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সতর্ক করল আবহাওয়া দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল