TRENDING:

Mousam Benjir Nur: 'তৃণমূলে যাওয়া ভুল ছিল...', শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর ডাক মৌসমের! জিতলে মালদহের জন্য কী প্ল্যান?

Last Updated:
Mousam Benjir Nur: রাজনৈতিক ময়দানে পরিবর্তনের হাওয়া বইছে হয়েছে আবহাওয়া। সেই আবহাওয়ায় এবারে যেন জ্বালিয়ে তুলবে শূন্যের প্রদীপ। শাসক শিবির ত্যাগের পর রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করে ঘরে ফিরেছেন কংগ্রেসের কোতোয়ালি পরিবারের সদস্য মৌসম নূর।
advertisement
1/6
'তৃণমূলে যাওয়া ভুল ছিল...', শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর ডাক মৌসমের! জিতলে মালদহের জন্য কী প্ল্যান?
*রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। গ্রীষ্মের তাপের মতই নির্বাচনী আবহে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দিকে দিকে দেখা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচারে ছুটোছুটি। রাজ্যের প্রধান দুই বিরোধী দল হিসেবে তৃণমূল ও বিজেপি থাকলেও। মালদহ জেলার ক্ষেত্রে সেই চিত্র আলাদা।
advertisement
2/6
*গতবারের তুলনায় এ বছর মাঠে নেমেছে প্রায় সমস্ত প্রধান রাজনৈতিক দল। আসন সমঝোতা ছাড়াই একা লড়াইয়ের ময়দানে রয়েছে রাজ্যের প্রধান চারটি দল। বাম, কংগ্রেস বিজেপি ও তৃণমূল চারটি দলেরই প্রার্থী এবার রয়েছে ময়দানে। গতবার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস শূন্য হলেও এবারে আসার প্রদীপ জ্বালানোর স্বপ্ন দেখছে দুই দল।
advertisement
3/6
*ইতিমধ্যে জেলায় রাজনৈতিক ময়দানে পরিবর্তন হয়েছে আবহাওয়া। সেই আবহাওয়ায় এবারে যেন জ্বালিয়ে তুলবে শূন্যের প্রদীপ। শাসক শিবির ত্যাগের পর রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করে ঘরে ফিরেছেন কংগ্রেসের কোতোয়ালি পরিবারের সদস্য মৌসম নূর। ঘর ওয়াপসির পর জল্পনা ছিল আবারও ভোটের ময়দানে নামার। অবশেষে মালতিপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী হয়েছেন মৌসম। ইতিমধ্যে শুরু করেছেন তিনি জোরকদমে প্রচার।
advertisement
4/6
*ময়দানে রয়েছেন শাসক শিবির তৃণমূলের আব্দুর রহিম বক্সি। গত ২০২১ বিধানসভা নির্বাচনে ১,২৬,১৫৭ ভোট পেয়ে ৯১৯৫৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এই আসনে রহিম বক্সি। তবে সেই জয়ের ব্যবধান ছাপিয়ে ২০২৪ লোকসভায় এই আসনে ৭৭,৭২০ ভোট পেয়ে ১৫৯২১ ভোটে এগিয়ে লিড দেয় কংগ্রেস। আর সেই রাজনৈতিক সমীকরণকে সামনে রেখেই আশার আলো দেখছে এবার কংগ্রেস।
advertisement
5/6
*কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরপরই গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন মৌসম নূর। প্রচারে বেরিয়ে মৌসম নূর জানান, "তৃণমূলে যাওয়া ভুল ছিল। ঘরে ফিরেছি দল এবং কর্মীরা গ্রহণ করেছে। গতবার বিধানসভায় অন্যরকম পরিস্থিতি ছিল। এবার মানুষ বুঝতে পেরেছেন তাই কংগ্রেসকে ভোট দেবেন। আশা করছি জেলায় ভাল ফলাফল হবে কংগ্রেসের।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
*এই আসনের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি বলেন, "সুবিধার লোভে এই দল ওই দল পরিবর্তন করেছে। এলাকাতে একদিনও না ঘুরে থাকা একজন প্রার্থী দাঁড়িয়েছে এই দুইয়ের মাঝখানে জনগণ বিচার করবে কাকে ভোট দিবে মানুষের উপরে ছেড়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী তাঁকে সম্মানের জায়গা দিয়েছিলেন ক্ষুদ্র স্বার্থের লোভে স্থান পরিবর্তন করেছেন তিনি।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Mousam Benjir Nur: 'তৃণমূলে যাওয়া ভুল ছিল...', শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর ডাক মৌসমের! জিতলে মালদহের জন্য কী প্ল্যান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল