TRENDING:

Indian Railway News: দিল্লি থেকে সরাসরি ডুয়ার্স! গুলমা ও সেভকে ট্রেনের নতুন স্টপেজ চালু... পর্যটকদের 'বিরাট' সুখবর

Last Updated:
এই উদ্যোগে গুলমা ও সেভক সংলগ্ন এলাকার বাসিন্দারা যেমন উপকৃত হবেন, তেমনই পর্যটকদের যাতায়াতও আরও সহজ হবে। বিশেষ করে মহানন্দা এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় দিল্লি ও উত্তর ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও মজবুত হবে বলেই আশা।
advertisement
1/5
দিল্লি থেকে সরাসরি ডুয়ার্স! গুলমা ও সেভকে ট্রেনের নতুন স্টপেজ চালু... পর্যটকদের সুখবর
এবার দিল্লি থেকে সোজা আসতে পারবেন ডুয়ার্স। আর এখান থেকে উত্তরবঙ্গের ডুয়ার্স কিংবা পাহাড় ভ্রমণ হবে একেবারেই সহজ। রেলযাত্রীদের জন্য নিঃসন্দেহে এটি বড় সুখবর। নর্থইস্ট ফ্রন্টইয়ার রেলওয়ের উদ্যোগে আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত দু-টি গুরুত্বপূর্ণ স্টেশন গুলমা স্টেশন ও সেভক স্টেশন—এ কয়েকটি দূরপাল্লার ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ চালু হতে চলেছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
advertisement
2/5
রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই দুই স্টেশনে ট্রেন থামানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা। যাত্রীচাহিদা ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষামূলকভাবে এই স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
3/5
গুলমা স্টেশনে স্টপেজ পাবে নিউ জলপাইগুড়ি–আলিপুরদুয়ার জংশন ট্যুরিস্ট এক্সপ্রেস (১৫৭৭৭) সকাল ৭টা ৫০ মিনিটে এবং আলিপুরদুয়ার জংশন–নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৫৭৭৮) বিকেল ৫টা ৫২ মিনিটে। অন্যদিকে সেভক স্টেশনে থামবে আলিপুরদুয়ার জংশন–দিল্লি মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৩) দুপুর ১টা ২৬ মিনিটে এবং দিল্লি–আলিপুরদুয়ার জংশন মহানন্দা এক্সপ্রেস (১৫৪৮৪) বিকেল ৩টা ২৭ মিনিটে।
advertisement
4/5
রেল বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আপাতত পরীক্ষামূলকভাবেই এই স্টপেজ চালু রাখা হবে। যাত্রীসংখ্যা, সময়ানুবর্তিতা ও পরিষেবার মান খতিয়ে দেখে পরবর্তী সময়ে স্থায়ী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
5/5
এই উদ্যোগে গুলমা ও সেভক সংলগ্ন এলাকার বাসিন্দারা যেমন উপকৃত হবেন, তেমনই পর্যটকদের যাতায়াতও আরও সহজ হবে। বিশেষ করে মহানন্দা এক্সপ্রেসের স্টপেজ চালু হওয়ায় দিল্লি ও উত্তর ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও মজবুত হবে বলেই আশা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railway News: দিল্লি থেকে সরাসরি ডুয়ার্স! গুলমা ও সেভকে ট্রেনের নতুন স্টপেজ চালু... পর্যটকদের 'বিরাট' সুখবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল