Madhyamik Exam Traffic Update: মাধ্যমিক শুরু, অফিস–কাজে বেরোলে কোন রাস্তা নেবেন আর কোন রাস্তা এড়াবেন! জেনে নিন শিলিগুড়ির ট্রাফিক আপডেট
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Madhyamik Exam Traffic Update: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের ভিড় ও রাস্তার সংস্কার কাজের জেরে শিলিগুড়ির বিভিন্ন মোড়ে যানজটের সতর্কতা জারি করল ট্রাফিক পুলিশ
advertisement
1/5

সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতায়াতের চাপের পাশাপাশি সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস–কাজে বেরোনো মানুষের ভিড় মিলিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাড়তি যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ধৈর্য ধরে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরের একাধিক মোড় ও সড়কে বর্তমানে উন্নয়নমূলক কাজ চলায় ধীরগতির যানচলাচল হতে পারে। দার্জিলিং মোড় ক্রসিং, কাছাড়ি রোডের হকার্স কর্নার মোড়, NH-10-এর শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় এবং শালুগাড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছে। এছাড়া সাহুডাঙ্গি–আমবাড়ি লিংক ব্রিজে নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ থাকছে, ফলে যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
3/5
মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ঘুগুমালি হাই স্কুল সংলগ্ন এলাকায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ ট্রাফিক চাপ পড়তে পারে। এই সময়ে ঘুগুমালি রোড থেকে রবীন্দ্রনগর রোড, পানিঘাটা মোড়, শিবমন্দির রোড, এসএফ রোড ও এমআর কাট-আউট এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সূর্যসেন পার্কমুখী সড়কে নির্মাণকাজ চলায় নবীন সেন রোডেও ধীরগতির যান চলাচল লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
4/5
শহরের বিভিন্ন হাটবার ঘিরেও নির্দিষ্ট সময়ে যানজটের আশঙ্কা প্রকাশ করেছে ট্রাফিক বিভাগ। শালুগাড়া হাটে সকাল ৯টা থেকে রাত ৯টা, আমবাড়ি হাটে দুপুর ২টা থেকে রাত ৮টা, ফুলবাড়ি হাটে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা এবং কেষ্টপুর হাট–বাগডোগরা রুটে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত যানচলাচল ব্যাহত হতে পারে। ওই সময়গুলিতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
advertisement
5/5
যাত্রীসাধারণের সুবিধার জন্য একাধিক গুরুত্বপূর্ণ রুট নির্দেশনাও জারি করেছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে কাওয়াখালি–নৌকাঘাট–খাপরাইল রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এনজেপি স্টেশনগামী যাত্রীদের সেভক রোড এড়িয়ে ফাঁসিদেওয়া আন্ডারপাস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়েছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ জানিয়েছে, নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে তারা সদা তৎপর। রিয়েল-টাইম আপডেটের জন্য Siliguri Traffic Official পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam Traffic Update: মাধ্যমিক শুরু, অফিস–কাজে বেরোলে কোন রাস্তা নেবেন আর কোন রাস্তা এড়াবেন! জেনে নিন শিলিগুড়ির ট্রাফিক আপডেট