TRENDING:

Kolkata-Birbhum Bus Service: মাত্র ৪ ঘণ্টায় কলকাতা থেকে তারাপীঠ! চালু নতুন সুপারফাস্ট লাক্সারি বাস পরিষেবা, জানুন রুট, স্টপেজ ও সময়সূচি

Last Updated:
Kolkata-Birbhum Bus Service: বীরভূমের পুণ্যার্থীদের জন্য সুখবর! করুণাময়ী থেকে তারাপীঠ পর্যন্ত চালু হলো সরাসরি এসি লাক্সারি বাস পরিষেবা। মাত্র ৪ ঘণ্টায় সিউড়ি থেকে কলকাতা পৌঁছানোর সুবিধা। দেখে নিন বিস্তারিত রুট ও সময়
advertisement
1/5
মাত্র ৪ ঘণ্টায় কলকাতা থেকে তারাপীঠ! চালু নতুন লাক্সারি বাস পরিষেবা, জানুন সময়সূচি
বীরভূমের তারাপীঠে মা তারার দর্শনে যাওয়া পুণ্যার্থীদের জন্য সুখবর। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সময়ের কথা মাথায় রেখে তিলোত্তমার অন্যতম ব্যস্ত বাস টার্মিনাস করুণাময়ী থেকে তারাপীঠ পর্যন্ত সরাসরি লাক্সারি বাস পরিষেবা চালু করল বেসরকারি লাক্সারি বাস পরিষেবা। কলকাতা থেকে বীরভূমের দূরত্বকে কমিয়ে আনতে এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দিল। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
যাত্রীদের সুবিধার জন্য বাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট স্পর্শ করবে। করুণাময়ী থেকে ছেড়ে বাসটি বাগুইহাটি, এয়ারপোর্ট (১ নং গেট), ডানলপ ও নিবেদিতা সেতু হয়ে ডানকুনি পৌঁছাবে। সেখান থেকে গুড়াপ, শক্তিগড় ও বর্ধমান বাইপাস হয়ে বাসটি বীরভূমে প্রবেশ করবে এবং ইলামবাজার, বোলপুর, পুরন্দরপুর ও সিউড়ি হয়ে তারাপীঠ পৌঁছাবে।
advertisement
3/5
সকাল সকাল যাত্রা শুরু করে দুপুরেই মায়ের মন্দিরে পৌঁছানোর সুযোগ থাকছে এখানে।করুণাময়ী থেকে যাত্রা শুরু: সকাল ৭:১০ মিনিট।বর্ধমান বাইপাস: সকাল ৯:১৫ মিনিট।বোলপুর: সকাল ১১:৫০ মিনিট।সিউড়ী: দুপুর ১২:৫০ মিনিট।তারাপীঠ পৌঁছানো: দুপুর ১:৩০ মিনিট।
advertisement
4/5
এই পরিষেবার অন্যতম আকর্ষণ হল ফেরার পথে সিউড়ি থেকে মাত্র ৪ ঘণ্টায় করুণাময়ী পৌঁছানোর সুবিধা।তারাপীঠ থেকে ছাড়বে: দুপুর ৩:০০ টে।সিউড়ী থেকে ছাড়বে: বিকাল ৪:০০ টে।বোলপুর থেকে ছাড়বে: বিকাল ৫:০০ টে।করুণাময়ী পৌঁছানো: রাত ৮:০০ টা।
advertisement
5/5
শান্তিনিকেতন বা তারাপীঠ যাওয়ার জন্য ট্রেনের টিকিটের হাহাকার থেকে মুক্তি দিতে এই এসি বাস পরিষেবা বিশেষ ভূমিকা নেবে। বিশেষ করে যারা সিউড়ি বা বোলপুর থেকে জরুরি কাজে কয়েক ঘণ্টার ব্যবধানে কলকাতায় পৌঁছাতে চান, তাদের জন্য এই ৪ ঘণ্টার যাত্রা এক বড় প্রাপ্তি হতে চলেছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kolkata-Birbhum Bus Service: মাত্র ৪ ঘণ্টায় কলকাতা থেকে তারাপীঠ! চালু নতুন সুপারফাস্ট লাক্সারি বাস পরিষেবা, জানুন রুট, স্টপেজ ও সময়সূচি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল