TRENDING:

Kalbaishakhi: কিছুক্ষণেই শুরু হবে কালবৈশাখীর ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি! দক্ষিণের ৬ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, আবহাওয়ার বড় আপডেট জানুন

Last Updated:
Kalbaishakhi: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ছয় জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পরিস্থিতি৷ আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
1/6
কিছুক্ষণেই শুরু হবে কালবৈশাখীর ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি! দক্ষিণের ৬ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, আবহাওয়ার বড় আপডেট জানুন
সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরমের দাপট কলকাতা-সহ দক্ষিণবঙ্গে৷ সন্ধ্যা নাগাদ মুড বদল আবহাওয়ার৷ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড়বৃষ্টি৷
advertisement
2/6
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ছয় জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পরিস্থিতি৷ আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।
advertisement
3/6
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর. পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তীব্র ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে, জানাল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা।
advertisement
4/6
সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে।
advertisement
5/6
ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
6/6
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সামান্য বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। আগামিকাল, মঙ্গলবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Kalbaishakhi: কিছুক্ষণেই শুরু হবে কালবৈশাখীর ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি! দক্ষিণের ৬ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, আবহাওয়ার বড় আপডেট জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল