IMD Jhargram Weather Update: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! দোলের দিন কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া? জানালো হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Update Today: রঙের উৎসবে যখন মাতোয়ারা গোটা রাজ্য, তখন ঝাড়গ্রামের বাসিন্দাদের মনে প্রশ্ন, কেমন থাকবে আজকের আবহাওয়া? সেই নিয়েই আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল আলিপুর হাওয়া অফিস।
advertisement
1/5

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে হালকা বৃষ্টিতে ভিজেছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে এরপর মূলত অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এরই মধ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/5
বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে দোলের দিন কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া তা নিয়ে কৌতূহলের শেষ নেই। আর সেই নিয়েই আপডেট এবার দিতে দেখা গেল হাওয়া অফিসকে।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পারদ বৃদ্ধি পাওয়ার পর দিন কয়েক পারদে তেমন পরিবর্তন লক্ষ্য করা যাবে না। হাওয়া অফিসের সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলছে ঝাড়গ্রামে।
advertisement
4/5
অন্যদিকে আজ মঙ্গলবার দোলের দিন ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি ছিল। তবে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। স্বাভাবিকভাবেই এই বছর দোল কাটবে উষ্ণভাবেই। তবে দোলের দিন আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই, বরং রোদ ঝলমলে দিনের পাশাপাশি ঝাড়গ্রামের বাসিন্দারা হাড়ে হাড়ে টের পাবেন গরম।
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে কোনও পরিবর্তন না হলেও আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হালকা বৃষ্টির মুখোমুখি হলেও হতে পারে অরণ্যসুন্দরী বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! দোলের দিন কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া? জানালো হাওয়া অফিস