TRENDING:

IMD Jhargram Weather Update: নিম্নচাপের জের কাটতেই আবহাওয়ায় ব্যাপক বদল, আজ কেমন থাকবে ঝাড়গ্রাম, জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Update Today: নিম্নচাপের জের কাটতেই ঝাড়গ্রামে ফিরল রোদ। মেঘমুক্ত পরিষ্কার আকাশের সঙ্গে আজ থেকেই বাড়বে পারদ। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে এবং গরম কতটা বাড়বে, দেখে নিন ঝাড়গ্রামের সর্বশেষ ওয়েদার আপডেট।
advertisement
1/5
নিম্নচাপের জের কাটতেই আবহাওয়ায় ব্যাপক বদল, আজ কেমন থাকবে ঝাড়গ্রাম, জানালো হাওয়া অফিস
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়েছে। পরপর দু'টি নিম্নচাপের কারণে রাজ্যে বিপুল পরিমাণ জলীয়বাষ্প প্রবেশের পরিপ্রেক্ষিতে বেশ কিছু জেলা হালকা বৃষ্টিতে ভিজেছে। তবে এই সকল পরিস্থিতির অবসান শেষে রাজ্যজুড়ে আবহাওয়ায় ব্যাপক বদল লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াই বদল লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামেও।
advertisement
2/5
নিম্নচাপের জের কাটার পর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়গ্রামেও হালকা উত্তুরে হাওয়ার প্রভাব রয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে সামান্য পতন হয়েছে রাতের তাপমাত্রায়। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কম হওয়ায় সকাল-সন্ধে নতুন করে শীতের আমেজ কিছুটা বেড়েছে।
advertisement
3/5
তবে এমন আবহাওয়া খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩১.৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৫৩ শতাংশ ছিল। গত ২৪ ঘন্টায় নতুন করে বৃষ্টি হয়নি।
advertisement
5/5
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে। আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদের ক্ষেত্রে আগামী দিন দুয়েক ১-২ ডিগ্রির হেরফের হওয়ার পর রবিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Jhargram Weather Update: নিম্নচাপের জের কাটতেই আবহাওয়ায় ব্যাপক বদল, আজ কেমন থাকবে ঝাড়গ্রাম, জানালো হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল