Animal Vastu Shastra: বাড়িতে ইঁদুর-ছুঁচোর উৎপাত? আর্থিক সঙ্কট নাকি মা লক্ষ্মীর কৃপা! কিসের ইঙ্গিত? তাড়ানোর আগে জানুন কী বলছে বাস্তুশাস্ত্র
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Animal Vastu Shastra: বাড়িতে ইঁদুর বা ছুঁচো দেখা কি শুভ না অশুভ? বাস্তু মতে এর অর্থ কী, আর্থিক সংকেত ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানুন বিস্তারিত
advertisement
1/5

বাড়িতে নানান সময় নানান ধরনের প্রাণী এসে বাসা বাধে। আমরা অনেক সময় তাদের বাড়িতে পুষে রাখি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি না চাইলেও নিজে থেকে এসেই বাসা তৈরি করে। যেমন ইঁদুর বা ছুঁচো ইত্যাদি। তবে বাস্তুশাস্ত্র যা বলছে শুনলে কার্যতা আপনি অবাক হবেন। এই বিষয়ে আমাদের জানিয়েছেন বীরভূমের নলহাটির নলহাটেশ্বরী মন্দিরের সেবায়েত কৌশিক মুখোপাধ্যায়। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
তিনি জানান বাড়িতে থাকা এই প্রাণীদের উপস্থিতি কাকতালীয় না, এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত। বিশেষ করে বাড়িতে দেখা যাওয়া ইঁদুর এবং ছুঁচোকে ভাগ্য ও আর্থিক অবস্থার সঙ্গে জড়িত বলে বিশ্বাস করা হয়। তবে এই দুই প্রাণীর মধ্যে যেমন শুভ লক্ষণ রয়েছে তেমন কিছু অশুভ লক্ষণ রয়েছে।
advertisement
3/5
পুরনো মাটির বাড়িতে ইঁদুর থাকা এমন নতুন কোনও ব্যাপার নয়। পাকা বাড়িতে যদি হঠাৎ করে ইঁদুর এবং ছুঁচোর উপদ্রব হঠাৎ বেড়ে যায় সেই ক্ষেত্রে কিছু অশুভ হতে পারে। যেমন ধরুন হঠাৎ করেই আর্থিক সংকট দেখা দিতে পারে। অথবা বাড়ি থেকে টাকা, সোনা, এবং দামি জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে।
advertisement
4/5
আবার অনেক ক্ষেত্রে বাড়িতে হঠাৎ করে ছুঁচো আনাগোনা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে বাড়িতে ছুঁচো থাকে সেখানে নাকি মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। আর্থিক সংকট দূর হয় বাড়িতে ছুঁচোর আগমনে। কারণ ছুঁচো স্বভাবতই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করে। এটি বাড়ির ক্ষতিকর পোকামাকড় খেয়ে আপনার বাড়িকে তুলনামূলক ভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে।
advertisement
5/5
তবে এর পাশাপাশি রামপুরহাটের এক বিশিষ্ট ডাক্তার আশীষ রায় জানান ছুঁচো বাড়িতে থাকা বাস্তুশাস্ত্র মতে শুভ অথবা অশুভ যাই হোক না কেনো চিকিৎসা বিজ্ঞান মতে ছুঁচোর লালা বা থুতু বিষাক্ত হতে পারে। অথবা এই সমস্ত প্রাণীর গায়ে হাত দিয়ে আপনি যদি হাত না ধুয়ে কোনও খাবার স্পর্শ করেন তাহলে সেটি শরীরের পক্ষে ভয়ংকর বিষাক্ত হতে পারে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Animal Vastu Shastra: বাড়িতে ইঁদুর-ছুঁচোর উৎপাত? আর্থিক সঙ্কট নাকি মা লক্ষ্মীর কৃপা! কিসের ইঙ্গিত? তাড়ানোর আগে জানুন কী বলছে বাস্তুশাস্ত্র