TRENDING:

Jhargram Weather Today: পারদ নামল ঝাড়গ্রামে, সরস্বতী পুজোয় সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর

Last Updated:
Jhargram Weather Today: শীতের মরশুম শুরু হওয়ার পর চলতি বছর ঝাড়গ্রামে টানা কনকনে শীতের স্পেলের গত কয়েকদিনে আবার তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বেড়েছে ঝাড়গ্রামে। আর এর পরিপ্রেক্ষিতে রাতারাতি উধাও হয়ে গিয়েছে শীত, রাতারাতি শীত উধাও হয়ে যাওয়ার পাশাপাশি অস্বস্তি বেড়েছে জেলায়।
advertisement
1/5
পারদ নামল ঝাড়গ্রামে, সরস্বতী পুজোয় সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর
শীতের মরশুম শুরু হওয়ার পর চলতি বছর ঝাড়গ্রামে টানা কনকনে শীতের স্পেলের গত কয়েকদিনে আবার তড়তড়িয়ে তাপমাত্রার পারদ বেড়েছে ঝাড়গ্রামে। আর এর পরিপ্রেক্ষিতে রাতারাতি উধাও হয়ে গিয়েছে শীত, রাতারাতি শীত উধাও হয়ে যাওয়ার পাশাপাশি অস্বস্তি বেড়েছে জেলায়।
advertisement
2/5
এমন পরিস্থিতিতে সরস্বতী পুজোর দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে অনেকেই চিন্তায়, আর তারই পরিপ্রেক্ষিতে আবহাওয়ার লেটেস্ট আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর এবং দিনভর কেমন থাকবে তাও জানিয়ে দেওয়া হল।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার সরস্বতী পুজোর দিন সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে ১২.৪ ডিগ্রিতে দাঁড়িয়েছে। দু'দিন আগেই ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রিতে পৌঁছেছিল, সেই জায়গায় নতুন করে ১২.৪ ডিগ্রিতে পারদ নামার ফলে রাত ও সকালের দিকে ভালই ঠান্ডা অনুভূত হচ্ছে।
advertisement
4/5
আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, শুক্রবার হালকা কুয়াশা ছিল ঝাড়গ্রামের বিভিন্ন অংশে। শনিবারও কুয়াশা থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে।
advertisement
5/5
অন্যদিকে বেসরকারি বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত ঝাড়গ্রামে আবহাওয়া একই রকম থাকলেও রবিবার থেকে তাপমাত্রার পারদ তড়তড়িয়ে বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather Today: পারদ নামল ঝাড়গ্রামে, সরস্বতী পুজোয় সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানালো দফতর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল