Jhargram Weather Today: সকাল থেকে হু-হু করে বইছে ঠান্ডা হাওয়া, কুয়াশামাখা সকালে ঝাড়গ্রামে আবার শীতের আমেজ! পর্যটকদের পোয়াবারো
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Jhargram Weather Today:
advertisement
1/5

গরম পড়ার আগে ফের একবার মানুষকে ঠান্ডা আমেজ উপভোগ করার সুযোগ দিত ফিরল শীত। ঝাড়গ্রামে রবিবার ফের কমেছে তাপমাত্রা। কমেছে রোদের তেজ। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হাওয়ার দাপট।
advertisement
2/5
পর্যটকদের সারাবছর যাতয়াত রয়েছে ঝাড়গ্রামে। তবে এই জায়গায় শীত উপভোগ করতে ছুটে আসেন বহু মানুষ। শীতের কামব্যাক তাদের ঘোরাফেরার মজা আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে সাধারণ মানুষ আবার চুটিয়ে মজা নিচ্ছেন এই ফিরতি ঠান্ডা আবহাওয়ার।
advertisement
3/5
হাওয়া অফিস সূত্রে খবর, চলে যাওয়ার আগে শীতের আমেজ আগামী বেশ কয়েকদিন বজায় থাকবে। প্রায় মাঘের শেষ পর্যন্ত ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। তবে শুক্রবারের পর থেকে আবার বদল শুরু হবে। কমবে শীত।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে প্রাপ্ত রিপোর্টে জানা গিয়েছে এদিন রবিবার, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
এদিন সকাল থেকেই ঝাড়গ্রামে চলছে ঠান্ডা হাওয়া। তাছাড়াও ভোর থেকে কুয়াশার দাপট রয়েছে জেলার বিভিন্ন জায়গায়। ফলে ছুটির দিনে এই আবহাওয়া পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়েছে। সঙ্গে শীতের শেষ কয়েকদিনের আমেজ উপভোগ করছেন মানুষ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Jhargram Weather Today: সকাল থেকে হু-হু করে বইছে ঠান্ডা হাওয়া, কুয়াশামাখা সকালে ঝাড়গ্রামে আবার শীতের আমেজ! পর্যটকদের পোয়াবারো