Vegetable Price: গাজর ১৫, টমেটো ২০...! রঙের উৎসবে সবজির দাম নামতেই সস্তায় ঝোলা ভরছেন ক্রেতারা, সকাল সকাল জানুন বাজারদর
- Reported by:SUROJIT DEY
- Published by:Madhab Das
Last Updated:
Jalpaiguri Vegetable Price: রঙের উৎসবের ঠিক আগেই মধ্যবিত্তের হেঁশেল বড় স্বস্তি। গাজর ১৫ এবং টমেটো ২০ টাকায় নামতেই ঝোলা ভর্তি করে বাজার করছেন সাধারণ মানুষ। সবজির বাজারে খুশির আমেজ।
advertisement
1/5

আজ মঙ্গলবার রঙের উৎসব দোল আর আগামীকাল হোলি। স্বাভাবিকভাবেই রঙের বাজার জমজমাট, কেমন রয়েছে বাজার দরের হালচাল? রং খেলার সঙ্গে কি জমবে রসনাতৃপ্তিও? রঙের উৎসব হোলিকে সামনে রেখে স্বস্তির খবর সবজি বাজার থেকে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, এদিন সবজি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর মোটের ওপর সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
advertisement
2/5
ফলে উৎসবের আনন্দে বাজার করতে গিয়ে আলাদা করে দুশ্চিন্তা করতে হচ্ছে না ক্রেতাদের। এবছর হোলির সময় মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের মতো কোনও বড় পরীক্ষার চাপ নেই। পরীক্ষামুক্ত পরিবেশে যেমন রঙের বাজার জমজমাট, তেমনই উৎসবের খাবারদাবারের প্রস্তুতিও চলছে পুরোদমে। তাই হোলির দিনে রসনাতৃপ্তিতেও কোনও ঘাটতি থাকবে না বলেই মনে করছেন সাধারণ মানুষ।
advertisement
3/5
সকালে বাজারে চোখে পড়ল থলে ভরে সবজি ও ফল কিনছেন ক্রেতারা। বিক্রেতাদের মুখেও ছিল হাসি। তাঁদের কথায়, বিকিকিনি ভালই হচ্ছে। ক্রেতারাও জানাচ্ছেন, দরদাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকায় স্বচ্ছন্দেই কেনাকাটা করা যাচ্ছে।
advertisement
4/5
এদিন বাজারদরে গাজর কেজি প্রতি ১৫ টাকা, টমেটো ২০ টাকা, ক্যাপসিকাম ৫০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, সিম ২০ টাকা এবং আলু ৫ কেজি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ফলের মধ্যে কলা ২৫ টাকা, আপেল ১৬০ থেকে ১৮০ টাকা কেজি দরে মিলছে। পেঁয়াজ ২৫ টাকা, রসুন ১৬০ টাকা, লঙ্কা ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের দাম বিভিন্ন বাজারে কেজি প্রতি ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে। মাংসের দাম রয়েছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি।
advertisement
5/5
সব মিলিয়ে, হোলির আগে বাজারের এই চিত্র দেখে ক্রেতা ও বিক্রেতা—দু’পক্ষই আশাবাদী। রঙের উৎসবের সঙ্গে সঙ্গে এবছর পেটভরেও আনন্দ করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Vegetable Price: গাজর ১৫, টমেটো ২০...! রঙের উৎসবে সবজির দাম নামতেই সস্তায় ঝোলা ভরছেন ক্রেতারা, সকাল সকাল জানুন বাজারদর