NBSTC Tourism Bus: কোটি টাকার টিকিট বিক্রি হলেও পর্যটন বাসে ভাটা, অনিশ্চয়তায় ‘সম্প্রতি ভ্রমণ’ পরিষেবা
- Reported by:SUROJIT DEY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
NBSTC Tourism Bus: জলপাইগুড়ি ডিপোতে কোটি টাকার টিকিট বিক্রি হলেও ডুয়ার্স ঘোরার ‘সম্প্রতি ভ্রমণ’ বাস পরিষেবায় বুকিং কমে গেছে। পর্যটকদের জন্য চালু হওয়া এই বিশেষ বাস এখন অনিশ্চয়তার মুখে
advertisement
1/5

রাজ্য সরকারের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপোতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোটি টাকার টিকিট বিক্রি হলেও পর্যটনমূলক ‘সম্প্রতি ভ্রমণ’ বাস পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে। ডুয়ার্সের জঙ্গল, পাহাড় ও দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে চালু হওয়া এই বিশেষ বাস পরিষেবায় সম্প্রতি ভ্রমণ তেমন বুকিং না থাকায় পরিষেবা চালানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
advertisement
2/5
ডিপো সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি ডিপো থেকে প্রতিদিন প্রায় ৪২টি বাস বিভিন্ন রুটে চলাচল করে। শিলিগুড়ি, মালদা, গঙ্গারামপুর, তপন ও বালুরঘাটসহ একাধিক গন্তব্যে নিয়মিত পরিষেবা দেয় এই বাসগুলি। ২০২৬ সালের জানুয়ারি মাসে জলপাইগুড়ি ডিপো থেকে মোট টিকিট বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ১৪ লক্ষ টাকার। ফেব্রুয়ারি মাসেও টিকিট বিক্রি হয়েছে প্রায় ১ কোটি ২ লক্ষ টাকার।
advertisement
3/5
তবে নিয়মিত যাত্রী পরিষেবায় ভাল আয় হলেও পর্যটকদের জন্য চালু হওয়া ‘সম্প্রতি ভ্রমণ’ বাস পরিষেবায় এখন ভাটা পড়েছে। ডুয়ার্সের জঙ্গল, পাহাড়ি নদী ও বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর উদ্দেশ্যে এই বাস চালু করা হলেও বর্তমানে খুব কম সংখ্যক বুকিং আসছে। ফলে মাসে একবার বা তারও কম সময় এই বাস চালানো সম্ভব হচ্ছে।
advertisement
4/5
জলপাইগুড়ি ডিপোর ইনচার্জ শ্যামল দাস জানান, “ভ্রমণ বাস পরিষেবাটি ডুয়ার্সের পর্যটনকে মাথায় রেখে চালু করা হয়েছিল। শুরুতে কিছুদিন ভাল সাড়া মিললেও বর্তমানে বুকিং অনেকটাই কমে গেছে।
advertisement
5/5
যদি পর্যাপ্ত সংখ্যক যাত্রী বুকিং করেন, তাহলে বাস চালানো সম্ভব। ভ্রমণ বাসে ডুয়ার্সের জঙ্গল ও অন্যান্য দর্শনীয় স্থান ঘুরতে চাইলে জলপাইগুড়ি ডিপোতে এসে যোগাযোগ করতে হবে।” পর্যটন মরসুমে আবার বুকিং বাড়বে কি না, সেদিকেই এখন তাকিয়ে পরিবহন দফতর।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
NBSTC Tourism Bus: কোটি টাকার টিকিট বিক্রি হলেও পর্যটন বাসে ভাটা, অনিশ্চয়তায় ‘সম্প্রতি ভ্রমণ’ পরিষেবা