TRENDING:

Maynaguri-Farakka Bus: ময়নাগুড়ি থেকে ফারাক্কা ও মালদা রুটে বাসের সময়সূচিতে বড় বদল! কোথায় কখন পাবেন সরকারি বাস? দেখে নিন এখনই

Last Updated:
Maynaguri-Farakka Bus: ময়নাগুড়ি সরকারি বাস ডিপো থেকে রায়গঞ্জ, ফারাক্কা ও মালদা রুটে নির্দিষ্ট সময়সূচি মেনে বাস চলছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য শীঘ্রই নতুন বাস আসার সম্ভাবনাও রয়েছে
advertisement
1/5
ময়নাগুড়ি থেকে ফারাক্কা ও মালদা রুটে বাসের সময়সূচিতে বড় বদল! কোথায় কখন পাবেন সরকারি বাস?
তিস্তা পাড়ের ছোট্ট শহর ময়নাগুড়ি থেকে দূরপাল্লার যাত্রীদের জন্য সুখবর। ময়নাগুড়ি সরকারি বাস ডিপো থেকে একাধিক গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত বাস পরিষেবা বলে ডিপো সূত্রে জানা গিয়েছে।
advertisement
2/5
ডিপো সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়নাগুড়ি থেকে রায়গঞ্জ-এর উদ্দেশ্যে ডাউন বাস ছাড়ে ভোর ৫টা ৩০ মিনিটে। এছাড়াও ফারাক্কা রুটে একাধিক বাস পরিষেবা রয়েছে—সকাল ৬টা ২০ মিনিট, ৬টা ৩০ মিনিট, ৭টা ২০ মিনিট এবং বিকেল ৪টেয় বাস ছাড়ে।
advertisement
3/5
অন্যদিকে মালদা যাওয়ার বাস ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে। এই নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিদিন ফারাক্কা, মালদা ও রায়গঞ্জ রুটে বাস চলাচল করছে।
advertisement
4/5
শুধু উত্তরবঙ্গ নয়, ময়নাগুড়ি ডিপো থেকে দক্ষিণবঙ্গের রুটেও বাস টিকিটের সুবিধা পরিষেবা পাওয়া যায় বলে জানা গিয়েছে। পাশাপাশি শিলিগুড়ি ও জলপাইগুড়ি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিয়মিত বাস পরিষেবা চালু রয়েছে।
advertisement
5/5
ময়নাগুড়ি ডিপো মেকানিক্যাল ইনচার্জ নারায়ণ বিশ্বাসের কথা অনুযায়ী বেশ কিছুদিনের মধ্যে নতুন বাস আসতে চলেছে ময়নাগুড়িতে । এত যাত্রীদের সুবিধা হবে এবং সুষ্ঠুভাবে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Maynaguri-Farakka Bus: ময়নাগুড়ি থেকে ফারাক্কা ও মালদা রুটে বাসের সময়সূচিতে বড় বদল! কোথায় কখন পাবেন সরকারি বাস? দেখে নিন এখনই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল