TRENDING:

Indian Railways: বালুরঘাট থেকে সরাসরি হলদিবাড়ি! রুট বাড়ল গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের, জেনে নিন স্টপেজ ও সময়

Last Updated:
Indian Railways: রেল যোগাযোগে আমূল পরিবর্তন! বালুরঘাট-শিলিগুড়ি ও শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেসের রুট বাড়ল হলদিবাড়ি পর্যন্ত। নিউ জলপাইগুড়ি ও জলপাইগুড়িতে স্টপেজ-সহ প্রতিদিন মিলবে পরিষেবা।
advertisement
1/5
বালুরঘাট থেকে সরাসরি হলদিবাড়ি! রুট বাড়ল গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের, জেনে নিন স্টপেজ ও সময়
ভারত–বাংলাদেশ সংযোগে সীমান্তে নতুন গতি! হলদিবাড়ি স্টেশনে দাঁড়াবে একাধিক এক্সপ্রেস ট্রেন। এমনটাই জানাচ্ছে রেল কর্তৃপক্ষ। কোন কোন ট্রেন দাঁড়াবে, জানুন বিস্তারিত।
advertisement
2/5
উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রেল মন্ত্রকের অনুমোদনে বালুরঘাট–শিলিগুড়ি এবং শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেসের রুট বাড়িয়ে হলদিবাড়ি পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।
advertisement
3/5
১৫৪৬৩/১৫৪৬৪ বালুরঘাট–শিলিগুড়ি এক্সপ্রেস এখন থেকে সম্প্রসারিত রুটে হলদিবাড়ি পর্যন্ত যাবে। নতুন অংশে নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ থাকবে। ট্রেনটি প্রতিদিন চলবে বলে জানানো হয়েছে।
advertisement
4/5
একইভাবে ১৫৪৬৭/১৫৪৬৮ শিলিগুড়ি–বামনহাট এক্সপ্রেসকেও হলদিবাড়ি পর্যন্ত বাড়ানোর অনুমোদন মিলেছে। এই ট্রেনও দৈনিক চলবে এবং নিউ জলপাইগুড়ি, বেলাকোবা ও জলপাইগুড়ি স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ থাকবে।
advertisement
5/5
রেল সূত্রে খবর, খুব শীঘ্রই সুবিধাজনক তারিখ ঘোষণা করে পরিষেবা চালু করা হবে। প্রয়োজনে উদ্বোধনী ট্রেন বিশেষ পরিষেবা হিসেবেও চালানো হতে পারে। সীমান্ত লাগোয়া হলদিবাড়ি স্টেশন দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি উত্তরবঙ্গের বাসিন্দাদের যাতায়াতেও আসবে বাড়তি সুবিধা।স্থানীয়দের মতে, এই সিদ্ধান্ত বাণিজ্য, পর্যটন ও সীমান্তবর্তী এলাকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Indian Railways: বালুরঘাট থেকে সরাসরি হলদিবাড়ি! রুট বাড়ল গুরুত্বপূর্ণ দুটি ট্রেনের, জেনে নিন স্টপেজ ও সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল