TRENDING:

IRCTC: দীর্ঘ লাইনে আর অপেক্ষা নয়, ঢোকা মাত্রই হাতে টিকিট! মালদহ ডিভিশনে চালু হল ডিজিটাল টিকিটিং

Last Updated:
এম-ইউটিএস পরিষেবা হল্ট স্টেশনগুলিতে আনরিজার্ভড টিকিট প্রদানের ক্ষেত্রে এক আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ। এই ব্যবস্থায় হল্ট কন্ট্রাক্টররা স্মার্টফোন বা ট্যাবলেট এবং ব্লুটুথ-সক্ষম প্রিন্টারের মাধ্যমে বুকিং কাউন্টার কিংবা যাত্রী বহুল এলাকায় সহজেই টিকিট ইস্যু করতে পারবেন।
advertisement
1/5
দীর্ঘ লাইনে আর অপেক্ষা নয়, ঢোকা মাত্রই হাতে টিকিট! মালদহ ডিভিশনে চালু হল ডিজিটাল টিকিটিং
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি এবার অতীত। রেল যাত্রীদের সুবিধার্থে প্রত্যন্ত রেল হল্টেও শুরু হল ডিজিটাল টিকিটিং ব্যবস্থা। পূর্ব রেলের অধীন মালদহ রেলওয়ে ডিভিশন অন্তর্গত নওপাড়া মহিষাসুর হল্টে প্রথমবার চালু হল এম-ইউটিএস অর্থাৎ মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম পরিষেবা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এই ব্যবস্থার ফলে এখন আর টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। হল্টে ঢোকার মুখেই হাতে মিলবে টিকিট। যাত্রীসুবিধা বৃদ্ধি ও ডিজিটাল টিকিটিংকে উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
এম-ইউটিএস পরিষেবা হল্ট স্টেশনগুলিতে আনরিজার্ভড টিকিট প্রদানের ক্ষেত্রে এক আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ। এই ব্যবস্থায় হল্ট কন্ট্রাক্টররা স্মার্টফোন বা ট্যাবলেট এবং ব্লুটুথ-সক্ষম প্রিন্টারের মাধ্যমে বুকিং কাউন্টার কিংবা যাত্রী বহুল এলাকায় সহজেই টিকিট ইস্যু করতে পারবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
মালদহ রেল ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, “যাত্রীরা ডিজিটাল বা নগদ উভয় পদ্ধতিতেই তাৎক্ষণিকভাবে টিকিট সংগ্রহ করতে পারবেন। ফলে তাদের ভ্রমণ হবে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক। এই ব্যবস্থা চালু হ‌ওয়ার ফলে টিকিট কাউন্টারে ভিড় কমবে এবং টিকিট প্রদান প্রক্রিয়া আরও দ্রুততর হবে।”(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
তিনি আরও জানান, "নওপাড়া মহিষাসুর হল্টে এই সফল সূচনা মালদহ ডিভিশনের অন্যান্য হল্ট স্টেশনগুলির কার্যক্রমে প্রযুক্তিনির্ভর রূপান্তরের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীতে পর্যায়ক্রমে অন্যান্য হল্ট ও স্টেশনেও এই আধুনিক টিকিটিং ব্যবস্থা চালু করা হবে। যাতে ডিজিটাল পরিষেবা আরও সম্প্রসারিত হয় এবং যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হয়।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IRCTC: দীর্ঘ লাইনে আর অপেক্ষা নয়, ঢোকা মাত্রই হাতে টিকিট! মালদহ ডিভিশনে চালু হল ডিজিটাল টিকিটিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল