TRENDING:

দিঘা-জলপাইগুড়ি-গামী একাধিক দূরপাল্লার ট্রেন দিচ্ছে নতুন স্টপেজ...! কখন কোথায় দাঁড়াবে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা!

Last Updated:
Indian Railways: একাধিক নতুন ট্রেন স্টপেজে বড় সুবিধা পেতে চলেছেন যাত্রীরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, দিঘা মালদহ এক্সপ্রেস-সহ বাংলা জুড়ে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে নতুন স্টপেজ। যার ফলে বিশেষ সুবিধা পাবেন একাধিক অঞ্চলের যাত্রীরা। কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন? দেখে নিন সম্পূর্ণ তালিকা।
advertisement
1/12
দিঘা-জলপাইগুড়ি-গামী একাধিক দূরপাল্লার ট্রেন দিচ্ছে নতুন স্টপেজ...! কখন কোথায় দাঁড়াবে?
দক্ষিণে দিঘাগামী থেকে উত্তরে জলপাইগুড়িমুখী! বিভিন্ন স্টেশনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের জন্য এবার অতিরিক্ত স্টপেজ দিতে চলেছে ভারতীয় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
advertisement
2/12
১৫৭০৯ / ১৫৭১০ মালদহ টাউন – নিউ জলপাইগুড়ি – মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু) শ্রীপুর এবং মালাহারে থামবে।
advertisement
3/12
১৩১৭৫ শিয়ালদহ – শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) এবং ১৩১৭৬ শিলচর – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩.০২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) হরিশ্চন্দ্রপুরে থামবে।
advertisement
4/12
১৩১৫৯ কলকাতা – যোগবাণী এক্সপ্রেস (১৩.০২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু করবে) এবং ১৩১৬০ যোগবাণী – কলকাতা এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু করবে) ভালুকা রোডে থামবে।
advertisement
5/12
১২৫৫২ কামাখ্যা – এসএমভিটি বেঙ্গালুরু এসি এক্সপ্রেস (১১.০২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু করবে) এবং ১২৫৫১ এসএমভিটি বেঙ্গালুরু - কামাখ্যা এসি এক্সপ্রেস (১৪.০২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) ফালাকাটায় থামবে।
advertisement
6/12
আসানসোল বিভাগের বিভিন্ন স্টেশনে অতিরিক্ত কিছু এক্সপ্রেস ট্রেন থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভারতীয় রেল পরীক্ষামূলকভাবে পূর্ব রেলের আসানসোল বিভাগের বিভিন্ন স্টেশনে নিম্নলিখিত ট্রেনগুলির অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে:
advertisement
7/12
১৩৪১৭ দিঘা – মালদহ টাউন এক্সপ্রেস (১২.২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) এবং ১৩৪১৮ মালদহ টাউন – দিঘা এক্সপ্রেস (১২.২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) যথাক্রমে ০৯:৩৬ এবং ১১:৩৩ মিনিটে পাণ্ডবেশ্বর স্টেশনে পৌঁছবে এবং ২ মিনিটের জন্য থামবে।
advertisement
8/12
১৩৪১৭ দিঘা – মালদহ টাউন এক্সপ্রেস (১২.২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) এবং ১৩৪১৮ মালদহ টাউন – দিঘা এক্সপ্রেস (১২.২.২০২৬ তারিখে যাত্রা শুরু করবে) যথাক্রমে উখরা স্টেশনে ০৯:২৬ ঘণ্টা এবং ১১:৪৬ ঘণ্টায় পৌঁছবে এবং ২ মিনিটের জন্য থামবে।
advertisement
9/12
৬৩৫১০ ঝাঝা – বর্ধমান মেমু প্যাসেঞ্জার (১২.২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু) ঈশানচণ্ডী হল্টে ১৮:২২-এ পৌঁছবে এবং ১৮:২৩ এ ছাড়বে।
advertisement
10/12
৬৩৫৫০ অন্ডাল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার (১২.২.২০২৬ তারিখে এবং তারিখে যাত্রা শুরু) ঈশানচণ্ডী হল্টে ১৯:২২-এ পৌঁছবে এবং ১৯:২৩-এ ছাড়বে।
advertisement
11/12
৬৩৫৪৯ বর্ধমান – আসানসোল মেমু প্যাসেঞ্জার (যাত্রা শুরু হবে ১২.২.২০২৬ তারিখে এবং তারিখ থেকে) ঈশানচণ্ডী হল্টে দুপুর ১২:৫৮ মিনিটে পৌঁছবে এবং দুপুর ১২:৫৯ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
12/12
অন্যান্য সমস্ত স্টেশনে উপরোক্ত সমস্ত ট্রেনের সময় অবশ্য অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
দিঘা-জলপাইগুড়ি-গামী একাধিক দূরপাল্লার ট্রেন দিচ্ছে নতুন স্টপেজ...! কখন কোথায় দাঁড়াবে? দেখুন পূর্ণাঙ্গ তালিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল