বন্দেভারত, রাজধানীর মতো ট্রেন রুট! কামাখ্যা-নিউ বঙাইগাঁও-ডাংতল সেকশনের ১৫৪ কিলোমিটার ট্র্যাক পরিদর্শনে রেলের জেনারেল ম্যানেজার
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: এই রুটেই ছোট বন্দে ভারত থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেন! নলবাড়ি, বরপেটা রোড এবংনিউ বঙাইগাঁও-এ স্টেশনের বিস্তারিত পরিদর্শন করলেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। এই স্টেশনগুলিতে উন্নয়নমূলক কাজ, যাত্রী সুযোগ সুবিধা, স্টেশন আধুনিকীকরণ এবং সামগ্রিক পরিষেবার মানের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে।
advertisement
1/8

কামাখ্যা-নিউ বঙাইগাঁও - ডাংতল সেকশনের বিস্তৃত সুরক্ষা ব্যবস্থা ঘুরে দেখলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। পরিচালনগত সুরক্ষা এবং পরিকাঠামো নির্ভরযোগ্যতা শক্তিশালী করার নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে ১৫৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত রেলপথ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজারের সঙ্গে মুখ্য কার্যালয় এবং ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরাও।
advertisement
2/8
পরিদর্শনের সময়, জেনারেল ম্যানেজার ট্র্যাকের অবস্থা, মাইনর ও মেজর ব্রিজ, সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা, ট্র্যাকশন ইনস্টলেশন, লেভেল ক্রসিং গেট এবং স্টেশন পরিকাঠামোর বিস্তারিতমূল্যায়ন করেন।
advertisement
3/8
সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ, কার্ভস, পয়েন্ট ও ক্রসিং এবং রক্ষণাবেক্ষণের কাজগুলি পূঙ্খানুপূঙ্খভাবে পরীক্ষা করা হয় যাতে নির্ধারিত সুরক্ষা মান কঠোরভাবে মেনে চলা যায়। তিনি অপারেশনাল প্রস্তুতি, সুরক্ষা সচেতনতা এবং সতর্কতা মূল্যায়ন করার জন্য রেলওয়ে আধিকারিক এবং ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং স্টেশন এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ও অন্যান্য যাবতীয় ব্যবস্থা পর্যালোচনা করেন।
advertisement
4/8
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে, নলবাড়ি, বরপেটা রোড এবংনিউ বঙাইগাঁও-এ স্টেশনের বিস্তারিত পরিদর্শন করা হয়। এই স্টেশনগুলিতে উন্নয়নমূলক কাজ, যাত্রী সুযোগ সুবিধা, স্টেশন আধুনিকীকরণ এবং সামগ্রিক পরিষেবার মানের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে।
advertisement
5/8
ট্র্যাকের পরিস্থিতি কর্মক্ষমতা পর্যালোচনা করেন জেনারেল ম্যানেজার।রেল কর্মীদেরপ্রচেষ্টার প্রশংসা করেন জেনারেল ম্যানেজার এবং এই অঞ্চলে রেল পরিষেবা মজবুত করার জন্য সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন জেনারেল ম্যানেজার।
advertisement
6/8
উত্তর-পূর্ব সীমান্ত রেল সুরক্ষিত, দক্ষ এবং যাত্রী-বান্ধব রেল পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান পরিবহন চাহিদা দূর করতে তার পরিকাঠামোগুলিকে ধারাবাহিকভাবে আপগ্রেড করছে।
advertisement
7/8
কামাখ্যা-ডাংতল সেকশনটি অসমের উত্তর-পূর্ব সীমান্ত রেলের (NFR) আওতাধীন একটি গুরুত্বপূর্ণ রেল পথ। এটি মূলত কামাখ্যা জংশন (গুয়াহাটি) থেকে শুরু করে ডাংতল স্টেশন পর্যন্ত বিস্তৃত, যা উত্তরবঙ্গের সঙ্গে অসমের মূল যোগাযোগ রক্ষাকারী প্রধান লাইন। এই সেকশনটি যাত্রীবাহী এবং পণ্যবাহী উভয় ট্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
8/8
রুটটি পশ্চিম অসমের সঙ্গে রাজ্যের রাজধানী গুয়াহাটির সংযোগ স্থাপন করে, যা গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি রেল লাইনের অংশ। রাজধানী, বন্দেভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন এই অংশে চলাচল করে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
বন্দেভারত, রাজধানীর মতো ট্রেন রুট! কামাখ্যা-নিউ বঙাইগাঁও-ডাংতল সেকশনের ১৫৪ কিলোমিটার ট্র্যাক পরিদর্শনে রেলের জেনারেল ম্যানেজার