TRENDING:

Indian Railways: অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাবে শ্রীরামপুর স্টেশনের! সাজবে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে, বড় ঘোষণা রেলমন্ত্রীর

Last Updated:
Indian Railways: পূর্ব রেলের হাওড়া ডিভিশনের শ্রীরামপুর স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে স্টেশনের আধুনিকীকরণের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে তৈরি করা হবে স্টেশনের প্রবেশদ্বার ও মূল কাঠামো।
advertisement
1/5
অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাবে শ্রীরামপুর স্টেশনের! সাজবে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে, বড় ঘোষণা রেলমন্ত্রীর
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অন্তর্ভুক্ত হল হুগলির শ্রীরামপুর স্টেশন!শ্রীরামপুর স্টেশনকে এই অঞ্চলের একটি ঐতিহ্য। আর ঐতিহ্যের কথা মাথাই রেখেই রেল মন্ত্রক পূর্ব রেলের শ্রীরামপুর স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অন্তর্ভুক্ত করার অনুমোদন প্রদান করেছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব শ্রীরামপুর অঞ্চল সফরের সময় জানিয়েছেন, শ্রীরামপুর রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণ করা হবে শহরের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহাসিক পরিচয়কে মাথায় রেখেই করা হবে। রেলমন্ত্রীর ঘোষণা মতো এক সপ্তাহের মধ্যেই রেল মন্ত্রক শ্রীরামপুর রেল স্টেশনে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার অনুমোদন দিয়েছে।
advertisement
3/5
শ্রীরামপুর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ঐতিহাসিক শহর। যা হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। এক সময় এই এলাকাটি ড্যানিশ কলোনির বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। ঐতিহ্য গত সেই গুরুতর পাশাপাশি শ্রীরামপুরের বিখ্যাত মাহেশের রথ।
advertisement
4/5
শ্রীরামপুর অমৃত ভারত স্টেশনের ঘোষণার মূল বৈশিষ্ট্যগুলি হল,স্টেশনের স্থাপত্যে স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। মাহেশের জগন্নাথ মন্দিরের আদলে প্রাচীন নিদর্শনগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রীরামপুর স্টেশন সাজিয়ে তোলা হবে। আধুনিক রেল পরিকাঠামোর সঙ্গে ঐতিহ্যবাহী নান্দনিকতার ভারসাম্য রক্ষা করেই রেল প্রকল্পের কাজ চালাবে।
advertisement
5/5
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে রেল স্টেশনগুলিকে নতুন করে সাজানোর ক্ষেত্রে বেশকিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে। যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, প্রবেশ-প্রস্থান পথের উন্নতি, টেকসই নকশার ওপর গুরুত্ব দিয়ে স্টেশনগুলির আধুনিকীকরণ করা হবে। মূলত স্থানীয় শিল্প ও সংস্কৃতির সামঞ্জস্য রেখে নকশা,নিয়ন্ত্রিত যান চলাচল ব্যবস্থা, উজ্জ্বল আলোকসজ্জা এবং দৃষ্টিনন্দন করা হবে।এছাড়াও উন্নত প্রতীক্ষালয়, যাত্রীদের সুবিধার্থে এসকেলেটর স্থাপন, প্ল্যাটফর্মের উপরিভাগ এবং প্ল্যাটফর্ম শেডের মানোন্নয়ন ইত্যাদি কাজ করা হয় এই প্রকল্পের আওতায়। অমৃতভারত স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই (Wi-Fi) প্রদান। শ্রীরামপুরকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনার এই ঘোষণা এমনই একটি মাইলফলক পদক্ষেপ, যা আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেশনে পরিণত করবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাবে শ্রীরামপুর স্টেশনের! সাজবে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে, বড় ঘোষণা রেলমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল