Indian Railways: ডুয়ার্স থেকে এবার সরাসরি দক্ষিণ ভারত! নিউ মাল জংশনে স্টপেজ দিচ্ছে এই গুরুত্বপূর্ণ সুপারফাস্ট ট্রেন, জেনে নিন সময়সূচী
- Reported by:SUROJIT DEY
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: নিউ মাল জংশনে পরীক্ষামূলক স্টপেজ পেতে চলেছে লোকমান্য তিলক–কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস। এর ফলে দক্ষিণ ভারত ও ডুয়ার্স অঞ্চলের রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে
advertisement
1/5

দক্ষিণ ভারতের সঙ্গে ডুয়ার্সের রেল যোগাযোগে নতুন দিগন্ত! নিউ মাল জংশনে পরীক্ষামূলক স্টপেজ পাচ্ছে লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস।
advertisement
2/5
ডুয়ার্সবাসীর জন্য এ দারুন সুখবর। দক্ষিণ ভারতের সঙ্গে উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের রেল যোগাযোগ আরও মজবুত হতে চলেছে। রেল সূত্রে জানা গিয়েছে, নিউ মাল জংশন স্টেশনে পরীক্ষামূলকভাবে দুটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। এর ফলে দক্ষিণ ভারত ও ডুয়ার্স অঞ্চলের মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করছে রেল দফতর।
advertisement
3/5
রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২৫১১ নম্বর লোকমান্য তিলক (টি)–কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নিউ মাল জংশনে স্টপেজ পাবে। ট্রেনটি সকাল ৬টা ৪৮ মিনিটে নিউ মাল জংশনে পৌঁছে ৬টা ৫০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।অন্যদিকে, ২২৫১২ নম্বর কামাখ্যা–লোকমান্য তিলক (টি) কর্মভূমি এক্সপ্রেস আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নিউ মাল জংশনে রাত ১টা ৩ মিনিটে পৌঁছে ১টা ৫ মিনিটে ছাড়বে।
advertisement
4/5
রেল সূত্রে আরও জানানো হয়েছে, আপাতত এই স্টপেজ পরীক্ষামূলক ভিত্তিতে চালু করা হচ্ছে। যাত্রী সংখ্যা, যাত্রীদের সুবিধা ও সামগ্রিক প্রতিক্রিয়া বিবেচনা করে ভবিষ্যতে এই স্টপেজ স্থায়ী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
5/5
এই ঘোষণায় খুশি মালবাজার শহর সহ আশপাশের এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, দক্ষিণ ভারতের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ বৃদ্ধি পেলে ডুয়ার্স অঞ্চলে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে হোটেল, হোমস্টে, পরিবহণ ও স্থানীয় ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি, কর্মসূত্রে দক্ষিণ ভারতে যাতায়াতকারী বহু মানুষও এই সিদ্ধান্তে বড়সড় সুবিধা পাবেন বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: ডুয়ার্স থেকে এবার সরাসরি দক্ষিণ ভারত! নিউ মাল জংশনে স্টপেজ দিচ্ছে এই গুরুত্বপূর্ণ সুপারফাস্ট ট্রেন, জেনে নিন সময়সূচী