TRENDING:

Indian Railways: গোড়া থেকে নির্মূল! ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া রুখতে মারকাটারি দাওয়াই! অপরাধ দমনে দুর্দান্ত অ্যাকশন প্ল্যান রেলের

Last Updated:
Indian Railways: ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা রুখতে নড়েচড়ে বসল রেল দফতর। অপরাধ সংক্রান্ত বিষয় বোঝাতে এবং এই প্রবণতা গোড়া থেকে নির্মূল করতে কী কী বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে? জানুন
advertisement
1/6
গোড়া থেকে নির্মূল! ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া রুখতে মারকাটারি দাওয়াই!
রেলকে কেন্দ্র করে প্রায়শই নানা অপ্রীতিকর ঘটনার খবর সামনে আসে। কোথাও ট্রেনের দিকে ইট বা পাথর ছোঁড়া, কোথাও আবার রেলের নিয়ম ভেঙে লাইনের উপর দিয়ে চলাচল—এইসব ঘটনায় বিপন্ন হয় যাত্রীদের নিরাপত্তা। এসব ঘটনা রুখতেই এবার সচেতনতার পথে হাঁটল রেল পুলিশ। গোড়া থেকেই সবক শেখাল রেল পুলিশ। ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ সেমিনারের আরপিএফ-এর। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা সীমান্ত সংলগ্ন বাইপাটনা এলাকায় অবস্থিত বাইপাটনা বিদ্যাসাগর হাই স্কুলে রেল পুলিশের উদ্যোগে আয়োজিত হয় একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। এই কর্মসূচির নাম দেওয়া হয় ‘অপারেশন জনজাগরণ’। স্কুল চত্বরে এই কর্মসূচিতে অংশ নেয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
advertisement
3/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলি আরপিএফ-এর ওসি শশী শঙ্কর, রেল পুলিশের আধিকারিক এস. কে. দত্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন দাস-সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রেল সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে বিস্তারিতভাবে বোঝান। চলে প্রশ্ন উত্তরও। পড়ুয়াদের সচেতন করতে ও রেলের নানা বিষয়ে বোঝাতে এই আয়োজন।
advertisement
4/6
রেল আধিকারিকরা জানান, ট্রেনের দিকে ইট বা পাথর ছোড়া শুধু আইনবিরুদ্ধই নয়, এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। পাশাপাশি রেল লাইনের উপর দিয়ে হাঁটা বা অসচেতনভাবে রেল লাইন পেরোনোও অত্যন্ত বিপজ্জনক। এই ধরনের কাজ করলে কী ধরনের শাস্তি হতে পারে, তাও সহজ ভাষায় তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে।
advertisement
5/6
আধিকারিকদের মতে, ছোট ছোট শিশুদের মধ্য থেকেই সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। কারণ আজকের পড়ুয়ারাই আগামী দিনের নাগরিক। ছোটবেলা থেকেই যদি রেল সংক্রান্ত নিয়ম ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করা যায়, তাহলে ভবিষ্যতে এই ধরনের অপরাধমূলক ঘটনা অনেকটাই কমবে।
advertisement
6/6
রেল পুলিশ জানিয়েছে, শুধু ছাত্রছাত্রী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়েও এ ধরনের সচেতনতা কর্মসূচি চালান হবে। বিভিন্ন বিদ্যালয়ে বিশেষ সেমিনারের মাধ্যমে পড়ুয়াদের সচেতন করা হবে, যাতে রেলকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সকলের জন্য রেলযাত্রা আরও নিরাপদ হয়ে ওঠে। (তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: গোড়া থেকে নির্মূল! ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া রুখতে মারকাটারি দাওয়াই! অপরাধ দমনে দুর্দান্ত অ্যাকশন প্ল্যান রেলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল