TRENDING:

Indian Railways: আর নেই ভোগান্তি! এবার পুরুলিয়া স্টেশনে দাঁড়াবে তেজস রাজধানী এক্সপ্রেস, জানুন কোন দিন এবং ঠিক কটার সময় মিলবে এই ট্রেন

Last Updated:
Purulia-New Delhi Train: জঙ্গলমহলের সঙ্গে দিল্লির যোগাযোগ আরও সহজ করতে এবার থেকে পুরুলিয়া স্টেশনে স্টপেজ দেবে তেজস রাজধানী এক্সপ্রেস। রেলের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা।
advertisement
1/6
আর নেই ভোগান্তি! এবার পুরুলিয়া স্টেশনে দাঁড়াবে তেজস রাজধানী এক্সপ্রেস, জানুন সময়সূচি
‌স্বপ্নপূরণ জঙ্গলমহলবাসীদের। ‌জেলা পুরুলিয়ার মানুষদের দীর্ঘদিনের দাবি পূরণ করল ভারতীয় রেল। দোল উৎসবের পূর্বেই খুশির হাওয়া জঙ্গলমহলে। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
advertisement
2/6
পুরুলিয়া থেকে দিল্লি যাওয়া এখন হয়ে গেল আরও সহজ। ‌১৪ ফেব্রুয়ারি থেকে পুরুলিয়া স্টেশনের স্টপ দেওয়া শুরু করল ২০৮১৭ ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস। পুরুলিয়াবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল রাজধানীর স্টপেজের। সম্প্রতি রেলমন্ত্রক সেই দাবি পূরণ করল।
advertisement
3/6
এবার থেকে সপ্তাহে একদিন। অর্থাৎ প্রতি শনিবার পুরুলিয়া স্টেশনের স্টপেজ দেবে ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি। এর ফলে জঙ্গলমহলের সঙ্গে দেশের রাজধানীর যোগাযোগ আরও মসৃণ হল।
advertisement
4/6
২০৮১৭ ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি প্রতি শনিবার পুরুলিয়া স্টেশনে পৌঁছাবে বিকেল ৫:১৩ মিনিটে। পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫:১৫ মিনিটে। নিউ দিল্লি পৌছাবে সকাল ৯: ৫৫ মিনিটে। দ্রুতগতির এই ট্রেনে দিল্লির সঙ্গে জঙ্গলমহলে যোগাযোগ আরও সহজ হয়ে উঠল।
advertisement
5/6
এ বিষয়ে এক রেল যাত্রী জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, এটা পুরুলিয়ার জন্য খুবই আনন্দের খবর। এই ট্রেন চালু হওয়ায় খুবই উপকার হয়েছে তাদের। আগে আনারা থেকে এই ট্রেনে চাপতে হতো। বর্তমানে পুরুলিয়া থেকেই রাজধানীতে ওঠা যাচ্ছে। যাত্রীরাও যাতে এই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ও মেনটেন করে সেই কথাও বলেন তিনি।
advertisement
6/6
আগে এই ট্রেনটি পুরুলিয়া জংশনের উপর দিয়ে গেলেও পুরুলিয়া স্টেশনে স্টপেজ দিত না। ‌ থ্রু-ট্রেন হিসেবেই পাস করত এই রাজধানী এক্সপ্রেসটি। তবে সম্প্রতি রেল মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এই ট্রেনটি পুরুলিয়া জংশনে স্টপেজ দিচ্ছে। ফলে দিল্লি যাতায়াত অনেকটাই মসৃণ হল পুরুলিয়াবাসীদের জন্য। (ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: আর নেই ভোগান্তি! এবার পুরুলিয়া স্টেশনে দাঁড়াবে তেজস রাজধানী এক্সপ্রেস, জানুন কোন দিন এবং ঠিক কটার সময় মিলবে এই ট্রেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল