TRENDING:

IMD Weather Alert: কখনও শীত, কখনও গরম! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর

Last Updated:
IMD Weather Alert: ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে, পাকাপাকি কবে বিদায় নিচ্ছে শীত? আবহাওয়ার শেষ মুহূর্তের আপডেট জানুন...
advertisement
1/6
কখনও শীত, কখনও গরম! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর
*পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: ক্রমাগতই তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে বঙ্গজুড়ে। কখনও হালকা শীতের আমেজ তো কখনও গরমের অনুভূতি। ‌ প্রতিনিয়তই হচ্ছে আবহাওয়ার মুড সুইং। আর তাতেই নাজেহাল হচ্ছে বঙ্গবাসী।
advertisement
2/6
*এই মুহূর্তে আবহাওয়ার বিরাট কোনও পরিবর্তন না হলেও, আর কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ বৃদ্ধি হওয়া সম্ভবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারীর পর থেকে দু- তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।
advertisement
3/6
*দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে আবহাওয়ার পরিবর্তন হবে খুব শীঘ্রই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়তেই গরমের অনুভূতি হবে। ধীরে, ধীরে তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে পুরুলিয়ায়।
advertisement
4/6
*এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
advertisement
5/6
*দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হতে দেখা যাচ্ছে। তাপমাত্রার পারদ বাড়ছে উত্তরে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া অন্যান্য জেলা গুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানা গিয়েছে। তবে শীতের অনুভূতি এই মুহূর্তে পুরোপুরি বিদায় নেবে না উত্তরে।
advertisement
6/6
*দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ যেটুকু শিরশিরানি রয়েছে তাও বিদায় নেবে শীঘ্রই। শীতের অনুভূতি আর বেশি দিন চিরস্থায়ী হবে না। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখি হবে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD Weather Alert: কখনও শীত, কখনও গরম! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া? জানিয়ে দিল আলিপুর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল