TRENDING:

IMD West Bengal Weather Update: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপে, দোলের আগেই নামবে বৃষ্টি? আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আপডেট

Last Updated:
IMD West Bengal Weather Update: দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিন বাড়বে তাপমাত্রা। সকালের দিকে ঠান্ডা আমেজ থাকলেও দিনে সূর্যের তাপে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
1/6
ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপে, দোলের আগেই নামবে বৃষ্টি? আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আপডেট
*দোলের আগে আরও বাড়বে তাপমাত্রা। দিঘা সহ জেলায় মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ফেব্রুয়ারির শেষলগ্নে তাপমাত্রা বাড়ছে হুড়মুড়িয়ে। সপ্তাহের শেষ ভাগে নিয়া যাওয়া পূর্ব মেদিনীপুর জেলার মূলত উষ্ণ আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
2/6
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রতিদিন বাড়বে তাপমাত্রা। তবে রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা থাকবে। দিনের বেলা সূর্যের তাপে বাড়বে তাপমাত্রা।
advertisement
3/6
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। মার্চের শুরুতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে আবহাওয়ার এই ওঠানামা কিছুটা সময় চলবে। তবে এবারের দোল উৎসব উষ্ণতায় কাটবে।
advertisement
4/6
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে আরও জানা যায়, মার্চের শুরু থেকে এক ধাক্কায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতা সংলগ্ন ও অন্যান্য জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
advertisement
5/6
*দিঘা হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, রবিবার পর্যন্ত দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকবে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ বিরাজ করবে। মূলত জেলা জুড়ে শুষ্ক আবহাওয়া। সূর্যের তাপে দিনের বেলা তাপমাত্রা বাড়বে। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দিঘা-সহ জেলায়।
advertisement
6/6
*২৮ ফেব্রুয়ারি শনিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের চেয়ে শনিবার দিঘার তাপমাত্রা বেশি থাকবে। শুধু দিঘা নয়, পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই তাপমাত্রা বাড়ছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭৬ শতাংশ। আপাতত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD West Bengal Weather Update: ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে নিম্নচাপে, দোলের আগেই নামবে বৃষ্টি? আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল