TRENDING:

North Bengal Weather Update: একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গে আজও দুর্যোগের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া জানুন

Last Updated:
North Bengal Weather Update: উত্তর থেকে দক্ষিণ, ভরা বসন্তে রাজ্য জুড়ে দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ঝড়। আজ কোথায় কেমন আবহাওয়া এক নজরে দেখুন।
advertisement
1/5
উত্তরবঙ্গে আজও দুর্যোগের পূর্বাভাস! কোন জেলায় কেমন আবহাওয়া জানুন
সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গে আজও আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝড়। তাপমাত্রায় খানিকটা হেরফের, উধাও ঠান্ডা। পাহাড়ে কুয়াশার দাপট। সব মিলিয়ে, দুর্যোগের আবহ।
advertisement
2/5
শিলিগুড়িতে সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝড়। তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়েও মেঘলা আকাশ, সঙ্গে কুয়াশা। ঠান্ডার চেনা মুড। সেই সঙ্গেই বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কালিম্পংয়ের আকাশেও মেঘের আনাগোনা। বৃষ্টির সম্ভাবনা, ঠান্ডা হাওয়া বইছে। তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
জলপাইগুড়িতে মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.০৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৯.০১ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আলিপুরদুয়ারে কয়েক পশলার বৃষ্টির পর মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
কোচবিহারে আজ মেঘলা আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে আবার উল্টো ছবি। পরিষ্কার আকাশ, হালকা মেঘ। তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরের আকাশেও মেঘের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
গঙ্গারামপুরে মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২০.০৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
North Bengal Weather Update: একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গে আজও দুর্যোগের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল