TRENDING:

IMD WB Rain Forecast: বসন্তেই ধেয়ে আসবে কালবৈশাখী? দুপুর গড়ালে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? আলিপুরের লেটেস্ট আপডেট

Last Updated:
IMD WB Rain Forecast: বসন্তের মাঝে হঠাৎ বৃষ্টির দেখা! বসন্তের মাঝেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।
advertisement
1/10
বসন্তেই ধেয়ে আসবে কালবৈশাখী? দুপুর গড়ালে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন
*আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ও আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, হতে পারে বজ্রপাত। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা।
advertisement
2/10
*সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হবে পশ্চিমের জেলায়। বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি হবে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
advertisement
3/10
*বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রার ওঠানামায় জলীয় বাষ্পে কুয়াশার সম্ভাবনা সকালের দিকে। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে ঝড়-বৃষ্টি। আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। আজ ও কাল সোমবার অথবা মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/10
*শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বসন্তের আগমন হলেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। ভরা বসন্তের মাঝেও মিলছে না স্বস্তি। ‌ আবহাওয়ার খামখেয়ালীতে নাজেহাল বঙ্গবাসী। রোজই ভোল বদল করছে আবহাওয়া। আবহাওয়ার বদল ঘটছে জেলা পুরুলিয়াতেও।
advertisement
5/10
*বসন্তের মাঝেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
6/10
*পুরুলিয়ায় আবহাওয়ার বদল ঘটতে দেখা যাচ্ছে। হঠাৎ করেই ভোরের দিকে দেখা মিলছে কুয়াশার। দিনভর হালকা রোদের প্রভাব থাকছে। তবে তার মাঝেও রয়েছে গরমের অনুভূতি। সোমবারেও আবহাওয়া একই রকম থাকতে পারে বলে পূর্বাভাস মিলেছে।
advertisement
7/10
*সোমবার জেলা পুরুলিয়ার সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ থাকবে জেলাজুড়ে। গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ভ্যাপসা গরমের অনুভূতি বহাল থাকবে।
advertisement
8/10
*দক্ষিণের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তালিকায় থাকতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দিনের বেশিরভাগ সময় গরমের অনুভূতি থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে আবহাওয়া মনোরম থাকবে।
advertisement
9/10
*একইভাবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব দেখা দিতে পারে। ‌দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস মিলেছে।
advertisement
10/10
*বসন্তের চিত্রটা এবছর বেশ খানিকটা অন্যরকমই রয়েছে বঙ্গ জুড়ে। বসন্তের মাঝেই রাজ্যের একাধিক জায়গায় ঝড়বৃষ্টি সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস মিলেছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD WB Rain Forecast: বসন্তেই ধেয়ে আসবে কালবৈশাখী? দুপুর গড়ালে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? আলিপুরের লেটেস্ট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল