TRENDING:

IMD West Bengal Weather: শনিবারেই পারদ পতন...! রবি-সোমে হাড়কাঁপাবে শীত? আগামী ৩-৪ দিন কী হতে চলেছে জেলায় জেলায়? কী আপডেট কলকাতায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD West Bengal Weather: অবাধ উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবারে পারদ পতন রাজ্য জুড়ে। আগামী তিন-চার দিন শীতের আমেজ বজায় থাকবে। পরবর্তী দিনে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা দু ডিগ্রি বাড়তে পারে।
advertisement
1/7
শনিবারেই পারদ পতন...! রবি-সোমে হাড়কাঁপাবে শীত? আগামী ৩-৪ দিন কী হতে চলেছে জেলায় জেলায়?
কলকাতায় আজ স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি নীচে পৌঁছল তাপমাত্রা। কল্যাণী, ক্যানিং-সহ সিউড়ি ও বাঁকুড়াতে তাপমাত্রা স্বাভাবিকের বেশ কিছুটা নীচে।
advertisement
2/7
অবাধ উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবারে পারদ পতন রাজ্য জুড়ে। আগামী তিন-চার দিন শীতের আমেজ বজায় থাকবে। পরবর্তী দিনে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা দু ডিগ্রি বাড়তে পারে।
advertisement
3/7
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার হুঁশিয়ারি। কুয়াশা থাকবে খুব সকালের দিকে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা।
advertisement
4/7
মাঘের শীতে এই পারদ পতন নতুন নয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে এর আগেও ১৪ ডিগ্রির নীচে তাপমাত্রা ছিল কলকাতায়। ৭ ডিগ্রি সেলসিয়াসেও নেমেছিল কলকাতার তাপমাত্রা। গত পাঁচ বছরে ফেব্রুয়ারি মাসে কেমন ছিল পারাপতনের ইতিহাস। এক নজরে দেখে নেওয়া যাক।
advertisement
5/7
২০১৯ সালের পয়লা ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।২০২০ সালের চৌঠা ফেব্রুয়ারি কলকাতার সর্বনিহিত তাপমাত্রা নেমেছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।
advertisement
6/7
২০২১ সালের ২রা ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১. ৫ ডিগ্রি সেলসিয়াস। (করোনা সমসাময়িক কাল ছিল।) এ যাবৎ কালে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসই সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ফেব্রুয়ারি মাসে।
advertisement
7/7
২০২২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে।২০২৩ সালের ৪ঠা ফেব্রুয়ারি কলকাতা তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে।২০২৪ সালের চৌঠা ফেব্রুয়ারি কলকাতার পারদ নেমেছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
IMD West Bengal Weather: শনিবারেই পারদ পতন...! রবি-সোমে হাড়কাঁপাবে শীত? আগামী ৩-৪ দিন কী হতে চলেছে জেলায় জেলায়? কী আপডেট কলকাতায়? জানিয়ে দিল IMD
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল